প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ   টানা কয়েকদিনের প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। বৃষ্টির জেরে ফুলেফেঁপে ওঠা বালাসন নদীর প্রবল স্রোতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু। ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরাও।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতভর মিরিক ও সংলগ্ন নেপাল সীমান্তবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়। সেই বৃষ্টির জল নামতেই ভয়ঙ্কর রূপ নেয় বালাসন নদী। ভোররাতে নদীর প্রবল স্রোতের ধাক্কায় ভেঙে যায় দুধিয়ার অস্থায়ী সেতু। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে দুর্যোগের জেরে দুধিয়ার মূল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে নদীর বুকেই অস্থায়ী সেতু তৈরি করে যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু এবারের বৃষ্টিতে সেই সেতুও টিকল না। দুধিয়া সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ি থেকে মিরিকের সরাসরি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে মিরিক যেতে হলে সুখিয়াপোখরি হয়ে ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে। এতে যাতায়াতের সময় ও খরচ দুটোই বেড়েছে।

আরও পড়ুনঃ অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় ধস নেমেছে। বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ। এর ফলে শিলিগুড়ি ও গ্যাংটকের মধ্যে সরাসরি যোগাযোগও ব্যাহত হয়েছে। পাশাপাশি ১১০ নম্বর জাতীয় সড়কেও ধস এবং গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। মহানদী সংলগ্ন এলাকায় রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগও সমস্যার মুখে পড়েছে। পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে জারি করা হয়েছে সতর্কতা। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ ও সিকিমে পর্যটকদের পাশে দাঁড়াতে কন্ট্রোল রুম খুলেছে পর্যটন দফতর। 

পর্যটকরা যেই হেল্পলাইনগুলির মাধ্যমে যোগাযোগ করবেন – 

 1800-2121-655 (Toll-Free)

 0353-2513986

 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি