দিলীপের দাম্পত্য নিয়ে ফের কুরুচিকর পোস্ট, সাইবার সেলের দ্বারস্থ রিঙ্কু

Share:

নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন ধরনের মন্তব্য করে বরাবরই চর্চায় থাকতেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। গতবছর বিয়ের পর থেকে আরও বেশি চর্চিত রাজনীতিক হয়ে উঠেছেন তিনি। ভিডিও ফাঁসের পরে এবার দিলীপের বিবাহিত জীবন নিয়ে একের পর এক আপত্তিকর পোস্ট। বাধ্য হয়ে বিধাননগর সাইবার সেলের দ্বরাস্থ হয়েছেন দিলীপ জায়া রিঙ্কু মজুমদার।

জানা গিয়েছে, বিয়ের পর থেকে একাধইক মহলে দীলিপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারকে একাধিক কথা শুনতে হয়েছে। কিন্তু কোনও কথায় কান দেননি তাঁরা। একটি ভিডিও ফাঁস হয়ে গিয়েছিল তাঁর। সেই নিয়েও কম কাদা ছোঁড়াছুড়ি হয়নি। এবার তাঁদের বিবাহিত জীবন নিয়ে একের পর এক কুরুচিকর পোস্ট করার অভিযোগ উঠেছে ২ ব্যক্তির বিরুদ্ধে। এবার বাধ্য হয়ে বিধাননগর সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন রিঙ্কু মজুমদার। অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামে দু’টি অ্যাকাউন্ট খুলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিবাহিত জীবন নিয়ে কুরুচিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ। দীলিপের স্ত্রী রিঙ্কু মজুমদারের অভিযোগ, তাঁদের ভাবমূর্তি নষ্ট করতেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করা হচ্ছে।

দিলীপ ঘোষ জানিয়েছেন,  বিগত কয়েক মাস ধরে এই ধরনের কুমন্তব্য, কুৎসা রটানো হচ্ছে। তিনি নিজে সোশ্যাল মিডিয়া তেমন দেখেন না। তাই তাঁর নজর এড়িয়ে যায়। কিন্তু তাঁর স্ত্রী বিষয়গুলো দেখেছেন। পদক্ষেপ নেওয়া উচিৎ মনে করেছেন। তাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধরনের ঘটনার সঙ্গে কারা জড়িত জানতে তৎপর পুলিশও।

TRP-এর শীর্ষে জোড়া ধামাকা, মুখ পুড়ল ‘পরিণীতা’-র, বাজিমাত ‘বিদ্যা ব্যানার্জি’-র

ইশান আউট হতেই ক্যামেরায় ধরা পড়ল হায়দরাবাদের মালকিন কাব্যার অদ্ভুত প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?

বিজেপির মাস্টারস্ট্রোক! বদলে গেল চার রাজ্যের সভাপতি

নির্মাতাদের সঙ্গে মতবিরোধ, আদৃতের ধারাবাহিকে নায়িকা হচ্ছেন না সুস্মিতা

মুচিপাড়ায় বিজেপি কর্মীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

কলকাতা বিমানবন্দর থেকে সরানো হবে মসজিদ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

রবিবার ফের ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?