বোলপুরের দলীয় বৈঠকে বীরভূমের হেরে যাওয়া এলাকাগুলি ফেরানোর ডাক অনুব্রতর

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে রবিবার জেলা কমিটির বৈঠক সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল(Anubrato Mandal)। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,“এই প্রথম আমি ফেরার পর জেলা কমিটির বৈঠক হল। আমরা যে যে বুথে হেরে আছি সেই সেই অঞ্চলের অঞ্চল সভাপতি, বুথ সভাপতিদের নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আমরা ৩ টে শহর বোলপুর,সিউড়ি , রামপুরহাট এই তিনটে শহরে হেরেছি। সেই নিয়েও আলোচনা করা হয়। এর সঙ্গে আগামী ২৬ – এ বিধানসভা নির্বাচনে বীরভূমে ১১ টি বিধানসভা ও পূর্ব বর্ধমানে আউশ গ্রাম,কেতু গ্রাম ও মঙ্গলকোট বিধানসভায় ব্যাপক ভোটে জয়লাভ করতে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু হল।

এইসব জায়গায় তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করবে বলে আগাম ঘোষণা করেন অনুব্রত মণ্ডল। এদিনের বৈঠকে ১৬৭ জন অঞ্চল সভাপতি জেলা পরিষদ সভাপতি এর পাশাপাশি বিভিন্ন ব্লক সভাপতি সহ মোট ৫২০ জনকে ডাকা হয়েছিল। এই বৈঠক থেকে অঙ্গীকার করা হয়েছে বীরভূম(Birbhum) এবং বর্ধমানের(Bardhaman) সবকটি আসন আগামী ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করানো হবে।” অনুব্রত মণ্ডল জানান, আগামী বছরের ২৬শে জানুয়ারির পর ফের বৈঠক করে কবে কোথায় সভা হবে তার পরিকল্পনা গ্রহণ করা হবে।

রবিবারের বৈঠকে আগামী  ১ জানুয়ারি থেকে দলের যে সকল কর্মসূচি পরপর রয়েছে সেগুলো যাতে ঠিকমতো পালন করা হয় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। অনুব্রত মণ্ডল দাবি করেন তার অনুপস্থিতিতে দলের সৈনিকরা যেভাবে দলের পরিচালনার ভার নিয়েছিল এদিন তার উপস্থিতিতেও সকলে সেভাবেই অঙ্গীকারবদ্ধ হয়েছেন হারানো আসনগুলো পুনরুদ্ধার কিভাবে করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রবিবারের এই বৈঠকে অনুব্রত মণ্ডলকে ফের স্বমহিমায় পেয়ে উজ্জীবিত হন বৈঠকে থাকা নেতা- কর্মীরা।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু