পুলিশকে গালিগালাজের ঘটনায় ক্ষমা চেয়ে চিঠি দিলেন অনুব্রত মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: নির্দিষ্ট ৪ ঘন্টা ডেড লাইনের আগেই লিখিতভাবে পুলিশের কাছে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) পুলিশের কাছে একবার নয় ,১০০ বার ক্ষমা চাইতে পারি। অনুব্রত মণ্ডল লিখিত ভাবে ক্ষমা চেয়ে চিঠিতে বলেন, তিনি বিভিন্ন রকম ওষুধ খেয়েছিলেন। তাই পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করায় তার মাথা গরম হয়ে যায়। তার জন্য তিনি দুঃখিত। যদিও বোলপুর থানার আইসি লিটন হালদারের নাম উল্লেখ করেননি অনুব্রত মণ্ডল তার ক্ষমা প্রার্থনা করা এই চিঠিতে।পুলিশের আইসিকে(IC) অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনায় ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল। ৩০মে দুপুরে ক্ষমা চাওয়ার ওই চিঠি দেন তিনি। ক্ষমা চাওয়ার পাশাপাশি চক্রান্তের অভিযোগও তুলেছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা।

তিনি ক্ষমা চাওয়ার পাশাপাশি প্রশ্ন তুলেছেন তিনটে মহকুমায় বিরাট মিছিল দেখে কেউ কি ভয় পেয়েছে। এমনকি বিজেপি করেছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। যদিও কার বিরুদ্ধে এই কথা বলা হয়েছে তা স্পষ্ট হয়নি। তবে ভাইরাল অডিওতে শুনতে পাওয়া কথা অনুযায়ী নাম না করে তিনি বোলপুর থানার আইসি লিটন হালদারকেই এই কথা বলেছেন এমনটাই মনে করছেন সকলে। পাশাপাশি বোলপুরের আইসির সঙ্গে অনুব্রত মণ্ডলের এই অডিও(Audio) কিভাবে ভাইরাল হল বা কে চক্রান্ত করল সেই প্রশ্নও তুলেছেন অনুব্রত মণ্ডল। এদিকেই অডিও বিতর্কে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তাকে বোলপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মাধ্যমে বোলপুর থানার(Bolpur P.S.) আইসির সঙ্গে অনুব্রত মণ্ডলের কথোপকথন প্রকাশ্যে আসার পর নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য চারঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেখানে স্পষ্ট বলা হয় যে বক্তব্য তিনি প্রকাশ্যে করেছেন তার সঙ্গে দল একমত নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। না হলে দল তাকে শোকজ করতে বাধ্য হবে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির