ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

Share:

নিজস্ব প্রতিনিধি: ১ নয়, দুই নয়, এক্কেবার কুড়ি কোটা টাকা! বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে এই বিপুল নগদ উদ্ধার হয়েছে। যদিও টাকার অঙ্কটা আরও বাড়তে পারে বলে অনুমান পুলিশের। শুধু কী টাকা? টুলুর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৫ কেজি সোনা (যার বর্তমান বাজারমূল্য ২১ কোটি টাকা)। গতকাল, মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযানে যায় জেলা পুলিশ। সেখানে গিয়েই চক্ষুচড়কগাছ হয়ে যায় পুলিশের। তদন্তকারী আধিকারিকরা দেখেন, খাটের নীচে থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল। সঙ্গে রাখা সোনা! সবটাই উদ্ধার করেছে পুলিশ। টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে। এখনও কাউন্টিং চলছে।

এখন প্রশ্ন একটাই! এই বিপুল পরিমাণ টাকা কার? আদৌ টুলু মণ্ডলের নাকি অনুব্রতের? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। কারণ বীরভূমে আনাচা কানাচে কান পাতলেই শোনা যায় টুলু-অনুব্রতের ঘনিষ্ঠতার কথা। সিউড়ির সনাতন পাড়ার বাসিন্দা টুলু মণ্ডলের ভোলবদল রূপকথার গল্পকেও হার মানাবে। মাত্র ২৫ বছর আগে বাড়িতে টোল খুলে গৃহশিক্ষকতা করতেন তিনি। এরপর পাথর সাপ্লাই এবং ক্রাশার মেশিনের ব্যবসায় মন দেন তিনি। ২০১৪-১৫ সাল নাগাদ অনুব্রত মণ্ডলের কাছাকাছি আসেন টুলু। অভিযোগ, কেষ্ট মণ্ডলের হাত টুলুর মাথার উপর পড়তেই কোটিপতি হয়ে যান টুলু। ২০১৬-১৭ সাল থেকে বীরভূমের পাথর খাদান থেকে সরকারি ট্যাক্স বা ডি সি আর (DCR) আদায়ের বেআইনি দায়িত্ব পান তিনি।

আরও পডুন: ‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

কোটি কোটি টাকার ডি সি আর জালিয়াতি করে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার মূল রূপকার ছিলেন এই টুলু মণ্ডলই। এমনটাই অভিযোগ। বর্তমানে বীরভূমজুড়ে তাঁর একাধিক বিলাসবহুল জমি ও বাড়ি রয়েছে। কিন্তু প্রশ্ন একটাই? এত সম্পত্তির মালিক শুধুই তিনি? নাকি সবটাই লোক দেখানো? বীরভূমের বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে টুলু আদপে মুদ্রার সামনের দিক। সব সম্পত্তি আর এই যকের ধনের মালিক আদপে অনুব্রত মণ্ডলই! এদিন যখন মহম্মদবাজারে টুলুর আত্মীয়ের বাড়িতে তল্লাশি চলছে তখন চুপ করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী তৃণমূলের নেতা। তিনি হয়তো টের পেয়েছেন কালীঘাট তৃণমূল ছেড়ে ঋত শিবিরে এলেও পার পাবেন না আর। পিঠ বাঁচানো যাবে না। কারণ এই বিপুুল টাকা ও সোনা উদ্ধার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘বালি মাফিয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারীদের সফল অভিযানের জন্য আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশের অভিযানে বালি মাফিয়া টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের আস্তানায় বড়সড় অভিযান চালায়। যারা এতদিন সাধারণ মানুষের সম্পদ লুট করেছে, অবৈধ ভাবে সম্পদের পাহাড় তৈরি করেছে এবং আগের শাসকদলের আশ্রয়-প্রশ্রয়ে বেআইনি কার্যকলাপে জড়িত থেকেছে, কোনও ভাবেই তাদের রেহাই নেই।’ অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে এটা স্পষ্ট, অনুব্রত মণ্ডল রেহাই পাবেন না। তাই এদিন অন্তরালেই থেকে গিয়েছেন বীরভূমের বাহুবলী নেতা।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের