‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ছত্রপতি সম্ভাজিনগর: তিনিই যেন বর্তমানের হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। তাঁর এক ডাকে সাড়া দিয়েছিল দেশের পড়ুয়ারা। নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে জড়ো হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা। টানা ৩৬ দিন আন্দোলন করে শেষ পর্যন্ত দাবি আদায় করতে পেরেছেন। ওই বিজয় অর্জিত হওয়ার পরে আজ বুধবার (২৯ জুলাই) ছত্রপতি সম্ভাজিনগরের বাড়িতে ফিরেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজি‍ৎ দীপকে। যিনি জেন-জি বা তরুণ প্রজন্মের কাছে নতুন রোল মডেল হয়ে উঠেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘আরশোলা’দের প্রধান জানালেন, ‘আগামী কয়েকদিন বাড়িতেই বিশ্রামে থাকবেন। আর মায়ের হাতের রান্না খাবেন।’ সেই সঙ্গে সাংবাদিকদের অনুরোধ জানালেন, ‘ব্যক্তিগত জীবন কাটাতে তাঁকে আপাতত বিরক্ত যেন না করা হয়।’

দীর্ঘদিন পরে বাবা-মায়ের কাছে ফিরতে পেরে খুশি ককরোচ জনতা পার্টির প্রধান দীপকে। তাঁর কথায়, ‘দিল্লিতে এক মাসেরও বেশি সময় কাটানোর পর বাড়ি ফিরতে পারাটা আমার কাছে এক ‘অসাধারণ’ অনুভূতি। ৩৬ দিন যন্তর মন্তরে কাটানোর পর অবশেষে বাড়ি ফিরে দারুণ লাগছে। দীর্ঘ সংগ্রামের পর অবশেষে আমি নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারব এবং মায়ের হাতের রান্না করা খাবার খেতে পারব।’ এদিনই লোকসভায় পরীক্ষা সংস্কার সংক্রান্ত বিশেষ বিল পাশ হয়েছে। সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অভিজি‍ৎ বলেন, ‘সরকারের সদিচ্ছা বা মনোভাবের পরিবর্তন না হলে শুধু আইন প্রণয়নের মাধ্যমেই সমস্যার সমাধান হবে না।আমার মনে হয়, এই ধরনের আরও বিল আসতে থাকবে। কিন্তু সরকারের উদ্দেশ্য না বদলালে পরিস্থিতির আসলে কোনও উন্নতি হবে না।’ সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সক্রিয়তাকে খোঁচা দিয়ে ককরোচ জনতা পার্টির প্রধান বলেন, ‘আমার মনে হয় একজন নেট প্রভাবী হিসেবে তিনি দারুণ সফল। মোদিজির উচিত প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ইনফ্লুয়েন্সার হওয়া এবং অন্য কাউকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া।’

এদিন ফের একবার নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে ককরোচ জনতা পার্টির প্রধান বলেন, ‘শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার না করা হলে এবং তাঁদের হয়রানি অব্যাহত থাকলে আমরা আবারও আন্দোলন শুরু করব। সরকারকে এটা বুঝতে হবে যে শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমিত হয়নি। তাঁরা যদি মনে করেন যে শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমেই পরিস্থিতি শান্ত হয়ে যাবে, তবে তাঁরা ভুল করছেন। তরুণদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে এবং প্রয়োজনে পরবর্তী আন্দোলনটি আগের চেয়েও বড় আকার ধারণ করবে।’

বদলে যাচ্ছে মমতার সাধের প্রকল্প কন্যাশ্রীর নাম, নবান্নে বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম