অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরল দৃশ্য গতকাল, বুধবার দেখেছিল রাজ্যবাসী। ঘরেই হামলার মুখে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। তাঁর বীরভূমের সিউড়ির পার্টি অফিসে গতকাল, সন্ধ্যা আচমকাই চড়াও হয় একদল যুবক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে নাম লেখানোর পর সিউড়িতে দলীয় অফিসে কদিন ধরেই বসছিলেন অনুব্রত। সেই পার্টি অফিসেই গতকাল হামলা চালায় একদল যুবক। গোটা পার্টি অফিস ভাঙচুর করা হয়। হাতে কাঠ ও লাঠি দিয়ে ভেঙে দেওয়া অনুব্রতের বসার টেবিল। এমনকি কলারও ধরে বীরভূমের দাপুটে নেতার। সেই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। যদিও গভীর রাতে তাদের ছেড়ে দেয় সিউড়ি থানার পুলিশ। কারণ হিসেবে জানা গিয়েছে, অনুব্রত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও মামলা করেননি। তাই পুলিশও স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেনি। যার ফলে ওই তিন যুবকের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়নি। যার ফলে ছাড়া পেয়ে যান অভিযুক্তরা।

আরও পডুন: জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

বুধবার সন্ধ্যায় সিউড়ি-র পুরনো বাস স্ট্যান্ডে তৃণমূলের পার্টি অফিসে গিয়েছিলেন অনুব্রত। আকাশ দেবনাথ, ঋষভ গৌর ও বান্টি বীরবংশি মোটা গাছের ডাল নিয়ে, পার্টি অফিসে ভাঙচুর চালায়। কাচের টেবিল, এসি, চেয়ারে ভাঙতে দেখা গিয়েছিল তাদের। বীরভূমের একদা ‘বাঘ’ অনুব্রতের সামনেই ভাঙচুর চালায় তাঁরা। সেই সময়ে কার্যত অসহায় দেখাচ্ছিল অনুব্রতকে। লাঠি উঁচিয়ে তাঁকে ‘হুমকি’ও দেয়। সেই সংক্রান্ত ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হামলাকারী যুবকদের বলতে শোনা গিয়েছিল, তৃণমূল আমলে তাঁদের উপর অত্যাচার করা হয়েছে। সেই কথা শোনা যায় যুবকদের মুখে। অনুব্রতকে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে দাবি। তারপরেই সিউড়ি থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্তদের। যদিও তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করায় পুলিশ রাতের মধ্যেই ছেড়ে দেয় তাদের।

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের