জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: জগদ্দলে গলায় ধারালো অস্ত্রের কোপে খুন হলেন এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজেশ তেওয়ারির (৪৯)। তিনি জগদ্দলের তিনসুকিয়া লেনের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা কারুর সঙ্গে রাজেশের আগে থেকেই বিরোধ ছিল। সেই পুরনো শত্রুতার জেরেই হামলার ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অভিযোগ, রাজেশের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘটনার পর জগদ্দল থানায় গিয়ে আত্মসমর্পণ করে কারু বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে হামলার ঘটনা ঘটল, পুরনো বিবাদের পিছনে ঠিক কী বিষয় ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালে দিলীপ ঘোষ

তবে ঘটনার কারণ নিয়ে ভিন্ন দাবি সামনে এসেছে। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বক্তব্য, রাজেশ নাকি কারুর কাছ থেকে টাকা ধার করেছিলেন। সেই টাকা দেরত দেওয়াকে কেন্দ্র করেই দুজনের মধ্যে বিবাদ তৈরি হয়েছিল এবং তার জেরেই এই খুন বলে দাবি তাঁর। অন্যদিকে, পুলিশের প্রাথমিক তদন্তে পুরনো শত্রুতার বিষয়টি উঠে এলেও খুনের নেপথ্যে আসল কারণ এখনও নিশ্চিত নয়। টাকা-পয়সা সংক্রান্ত বিবাদ নাকি অন্য কোনও কারণে এই হামলা, তা জানতে তদন্ত চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ।

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬