Loading live market data...
Loading active stocks...
Connecting...

সরকারি চাকরির নিয়োগপত্র পেলেন বকটুইয়ের ক্ষতিগ্রস্তরা

নবান্ন থেকে ভার্চুয়ালি ওই নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রামপুরহাটের বকটুইয়ে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিল বীরভূম জেলা প্রশাসন। নবান্ন থেকে ভার্চুয়ালি ওই নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অনুষ্ঠানে তিনি জানান, ক্ষতিগ্রস্তদের অনুরোধ মেনে রামপুরহাটে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ভোগকারী নথিপত্রও নতুন করে তৈরি করে দেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রামপুরহাটের বকটুইয়ে গিয়েই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন ক্ষতিগ্রস্তদের পুড়ে যাওয়া বাড়ি মেরামতের জন্য প্রথমে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছিলেন তিনি। পরে তা বাড়িয়ে দু’লক্ষ টাকা করা হয়। এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে নিয়োগের কথাও ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রতির ১০ দিনের মধ্যে  এদিন মিহিলাল শেখ, হাসিনারা খাতুন, সাবিনা বিবি-সহ মোট ১০ জনের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

নিয়োগপত্র তুলে দেওয়ার পরেই চাকরিপ্রাপকদের কাজে যোগদান নিয়ে যাবতীয় সহযোগিতা করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁর কথায়, ‘আগুনের কারণে অনেকের কাগজপত্র পুড়ে যেতে পারে। ফলে তাঁদের সাহায্য কাগজপত্র নতুন করে তৈরি করতে সবরকমের সাহায্য করতে হবে।’ সরকারি চাকরি যে প্রাণের মূল্য হতে পারে না, তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আর্থিক ক্ষতিপূরণ কিংবা সরকারি চাকরি কখনও মৃত্যুর বা প্রাণের বিকল্প হতে পারে না। চাকরি দিয়ে বা আর্থিক সাহায্য করলে কখনও মানুষ ফিরে আসে না। অনেকেই গোপনে গিয়ে টাকা দিয়ে ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা চালাচ্ছেন। আমরা তা করিনি। কিন্তু বেঁচে থাকার প্রয়োজনে প্রত্যেককে এগিয়ে যেতে হয়। যাঁরা বেঁচে রয়েছেন, তাঁরা যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন সেই জন্যই এই পদক্ষেপ।” 

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত