SIR শুনানিতে তলব ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাঙড় : এবার SIR শুনানিতে তলব ভাঙড়ের তাজানেতা আরাবুল ইসলামকে। ৩১ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। রাজ্যজুড়ে SIR শুনানি চলছে। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি সকলকে ডেকে পাঠানো হয়েছে। সেই তালিকায় এবার নাম রয়েছে ভাঙড়ের অন্যতম তাজা নেতা আরাবুল ইসলাম। বাবার নামে ভুল থাকায় তাঁকে তলব করা হয়েছে। 

২০০৬ সালে মাত্র একবার ভাঙড় বিধানসভা থেকে বিধায়ক হয়েছিলেন। পরে তিনি ভাঙড় ২-র পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন। তৃণমূলের একাধিক জনপ্রতিনিধিদের বাড়ির লোকদের তলব করা হয়েছে।  আরাবুল ইসলামের বাবার নামের সঙ্গে সমস্যা দেখা দিয়েছে। তারফলেই প্রাক্তন বিধায়ককে তলব করা হয়েছে। SIR-র খসড়া তালিকা প্রকাশ হয়েছে আগেই। সেই অনুযায়ী ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে হিয়ারিং। শুনানি কেন্দ্রে লম্বালাইনে দাঁড়াতে হচ্ছে। হেবস্থা হতে হচ্ছে সাধারণ মানুষকে। কমিশন সূত্রে খবর, খসড়া তালিকায় নো ম্যাপিং তালিকায় থাকা ভোটারদের প্রথম দফায় ডেকে পাঠানো হচ্ছে। ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে যাদের কোনও যোগ নেই, তাঁদের ডেকে পাঠানো হয়েছে। শুনানিতে তাঁদের নথি খতিয়ে দেখা হবে।

বারাসতের সাংসদ কাকলি  ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের কাছেও গিয়েছে নোটিশ। চার জন সদস্যকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানিতে তলব করা হয়েছে। ডেকে পাঠআনো হয়েছে অমর্ত্য সেন থেকে শুরু করে একাধিক বিধায়ক, সাংসদদের। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে সেই সব নাগরিকের ডাকা হচ্ছে, যাঁদের নাম বা পারিবারিক কোনও রেফারেন্স ২০০২ সালে হওয়া শেষ SIR-এ নথিভুক্ত ছিল না। কমিশনের মতে, এই শ্রেণির ভোটারদের ক্ষেত্রে নাগরিকত্ব সংক্রান্ত তথ্য পুনরায় যাচাই করা প্রয়োজন রয়েছে।

 

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’