হাসনাবাদের পর আরামবাগে ডাক্তার দেখাতে এসে যৌন লালসার শিকার এক রোগিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদের পর একই ঘটনা হুগলি জেলার আরামবাগে। চিকিৎসককে দেখাতে এসে এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করেন এক যুবক। ওই যুবককে গণপিটুনি দেয় গ্রামবাসীরা। আরামবাগ থানার(Arambag P.S.) পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। জানা গেছে বুধবার হুগলি জেলার গোঘাট(Goghat) থেকে আরামবাগে ডাক্তার দেখাতে এসেছিলেন এক মহিলা। নির্যাতিতার অভিযোগ চিকিৎসক চেম্বারে না থাকায় তিনি অপেক্ষা করছিলেন।

সেই সময় এক যুবক তাকে বিশেষ সাহায্য করবে বলে একটি পাশের গুদাম দোকান ঘরে নিয়ে যান। এরপর ওই গুদামের শাটার বন্ধ করে মহিলাকে ধর্ষণের(Rape) চেষ্টা করেন ওই যুবক। মহিলা চিৎকার চেঁচামেচি করলে ধরা পড়ে যুবক। তাকে গণ পিটুনি দেন গ্রামবাসীরা। এরপর খবর দেওয়া হয় স্থানীয় আরামবাগ থানায়। পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে আরামবাগ থানাই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে ,ওই যুবক একটি কাপড়ের দোকানে কর্মচারী। পুলিশ নির্যাতিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আরামবাগ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় আরামবাগ জুড়ে। অপরদিকে নদিয়া জেলার কল্যাণীর পর এবার বর্ধমানে(Bardhaman) বন্ধু সময়ের তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ।এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার সাহেব দাস জানিয়েছেন তরুণীর বাড়ি ওই এলাকায় না হলেও তরুণীর বন্ধু ৫ জনকে চিহ্নিত করেছেন।

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে