দিদির জন্মদিনে, বেলুন ফোলাতে গিয়ে শ্বাসনালীতে দম আটকে প্রাণ হারাল শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি,আরামবাগ: দিদির জন্মদিনে বেলুন ফোলাতে গিয়ে শ্বাসনালীতে দম আটকে প্রাণ হারাল এক শিশু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভা(Arambag Municipality) দৌলতপুর তেলিপাড়া এলাকায়। নিহত শিশুর নাম যশ পন্ডিত(Jash Pandit) ।ডাক নাম বুদ্ধদেব। জানা গেছে, বাবা জয়দেব পন্ডিতের(Jaydeb Pandit) চার সন্তানের মধ্যে শিশুটি ছিল একমাত্র পুত্র। মঙ্গলবার সন্ধ্যায় ছিল দিদির জন্মদিন। সেই উপলক্ষে বাড়িতে ছিল উৎসবের আমেজ। রঙিন বেলুনে রঙিন হয়ে উঠেছিল গোটা বাড়ি। পরিবারের সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলেন। ঠিক তখনই সবার অজান্তে ছোট শিশু যশ বেলুন ফোলানোর চেষ্টা করে।

হঠাৎ একটি বেলুন তার মুখের ভেতরে ঢুকে গিয়ে শ্বাসনালীতে আটকে যায়। দম বন্ধ অবস্থায় শিশুটিকে গ্রামীন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুটাকে তড়িঘড়ি স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।এরপর আরামবাগ মেডিকেল কলেজে(Arambag Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটি চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় ।

এক মুহূর্তে আনন্দ হাসি আলো নিভে যায় শোকের অন্ধকারে। সন্তানের মৃত্যুতে ভেঙ্গে পড়েছে গোটা পরিবার। এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। জন্মদিনে এইরকম চরম পরিণতি হবে তা স্বপ্নেও ভাবতে পারেনি কেউ। ওই পরিবার ভবিষ্যতে আর কখনো কারো জন্মদিন পালন করবে না ধুমধাম করে এরকম সিদ্ধান্ত নিয়েছে।এলাকার প্রতিবেশী বাপি মন্ডল জানান, বাড়িতে সকলে জন্মদিনে বেলুন ফুলিয়ে আনন্দ করছিলেন। যার বাড়িতে এই ঘটনাটি ঘটেছে তার তিনটি মেয়ের পর একটি ছেলে। সেই ছোট ছেলে যার বয়স মাত্র চার বছর সে দিদির জন্মদিনে বেলুন নিয়ে মুখে ফুঁ দিয়ে ফোলাতে গিয়ে তা গলায় শ্বাসনালীতে আটকে যায়। এতেই তাঁর মৃত্যু হয়।

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ, কবে শুনানি?

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা