সুদকাণ্ডে কেতুগ্রামে ধৃত ৪

সুদ বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিচিত এক ব্যক্তির কাছে টাকা ধার নিয়েছিলেন অনিমেষ সরকার। তাঁর বাবা অসুস্থ। বাবার চিকিৎসার জন্য চাই বিপুল টাকা। তাই বাধ্য হয়েই ওই টাকা ধার নিয়েছিলেন অনিমেষ। তিনি পেশায় উচ্চ বিদ্যালয় শিক্ষক। অভিযোগ, ধার নেওয়া টাকার আসল মিটিয়ে দেওয়া হলেও তারপর ক্রমাগত বাড়ানো হতে থাকে সুদের পরিমাণ। আর তা না দিলে অনিমেষের পরিবারের সকল সদস্যকে খুনের হুমকি দেওয়া হত। ঘটনা পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের।এই কাণ্ডে পুলিশ (POLICE) গ্রেফতার (ARREST) করে ৪ জনকে।  

অন্য কোনও উপায় না পেয়ে সুদের কারবারিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিমেষ। এরপরে তদন্তে নেমে অভিযুক্ত সন্দীপ কোনার, মৃণালকান্তি দে, পীযুষকান্তি দে ও চঞ্চলকুমার দে- এই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, অভিযুক্ত মোট ৯ জন।

কাটোয়া থানা সূত্রে খবর, গত ২০১৯ সালে অনিমেষ ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন বুড়ো প্রামাণিক নামে এক ব্যক্তির কাছ থেকে। সুদ বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ টাকা। তা মেটাতে অন্য এক ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ধার নেন অনিমেষ। পুলিশের অনুমান, চড়া সুদে ঋণ দেওয়ার একাধিক চক্র পূর্ব বর্ধমান জুড়ে সক্রিয়। তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নাম করে চড়া সুদে ধার দেন। পরে চক্রবৃদ্ধি হারে টাকা বাড়াতে থাকে। আর তা শোধ করা সম্ভব হয় না। তখন দেওয়া হয় খুনের হুমকি। এমনকি জোর করে লিখিয়ে নেওয়া হয় সমস্ত সম্পত্তি। এমনই কোনও চক্রে ফেঁসেছিলেন অনিমেষ।

স্বামীকে বেঁধে স্ত্রীর উপর যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি