তন্ত্র সাধনার জন্য ভাইঝিকে অপহরণ, গ্রেফতার তান্ত্রিক পিসি

ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজতের (PC) নির্দেশ দেন বিচারক।  

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের ভাইঝিকেই বলি দিতে চেয়েছিলেন পিসি! পিসি তান্ত্রিক। তাই ভুলিয়ে ভালিয়ে নাবালিকাকে তারাপীঠ নিয়ে গিয়েছিল পিসি থুড়ি তান্ত্রিক। তবে শেষ রক্ষা হলো না। গ্রেফতার হলো পিসি।

সিউড়ি থানা সূত্রে খবর, পিসিকে গ্রেফতার করে ১১ বছরের নাবালিকা মামণি সরকারকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, চলতি মাসের ১৮ তারিখ বোলপুর থানার তাতারপুর কলোনি’র নাবালিকা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা ৩ দিন ধরে তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এরপর গত ২১ এপ্রিল বোলপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন নাবালিকার পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, বাড়ির সামনেই খেলছিল মামণি। তবে সন্ধ্যে হতেই নিখোঁজ। সন্দেহ ছিল, অপহরণ করা হয়েছে। এরপরেই তদন্তে নামে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বোলপুর, শান্তিনিকেতন মহিলা থানা সহ বিভিন্ন থানা থেকে পুলিশ নিয়ে ৬টি বিশেষ দল গঠন করা হয়। অভিযানে রাখা হয় পুলিশি কুকুর। তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত রেখা সরকারকে।

জানা গিয়েছে, অভিযুক্ত ৪২ বছর ধরে তারাপীঠে আছে। তন্ত্রসাধনা করত। বলি দেওয়ার জন্য ভুলিয়ে ভাইঝিকে নিয়ে এসেছিল। তবে নাবালিকাকে গত শনিবার রাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। গ্রেফতারের পর মূল অভিযুক্তকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজতের (PC) নির্দেশ দেন বিচারক।  

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার