আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুলিশি তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ডাকাত দল

নিজস্ব প্রতিবেদক: পুলিশের (Police) তৎপরতায় ধরা পড়ল চারজনের একটি ডাকাত দল। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্রও। ঘটনাটি মালদার ইংরেজবাজারের। পুলিশি অভিযান ও সাফল্যে খুশি এলাকাবাসী। আগ্নেয়াস্ত্রের সঙ্গে পাওয়া গিয়েছে এক রাউন্ড কার্তুজ ও তিনটি ধারালো অস্ত্র।

 ইংরেজবাজারে ঘুরে বেড়াচ্ছে ডাকাতের (Robber) দল। পুলিশের কাছে এই খবর এসে পৌঁছেছিল গোপনসূত্রে। আর তাদের পাকড়াও করতেই বুধবার গভীর রাতে হানা দেয় পুলিশ। অভিযান চালানো হয়েছিল সুকান্তপল্লী এলাকায়। আর সেখানেই ধরা পড়ে আগ্নেয়াস্ত্র সহ চারজনের একটি ডাকাত দল। পুলিশি সূত্রে জানা গিয়েছে, ধৃতরা সকলেই পুরাতন মালদা শহরের বাসিন্দা। তাদের নাম রাজু ভাস্কর, দীপক মজুমদার, দীপঙ্কর হালদার এবং বিশ্বজিৎ প্রসাদ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ এবং তিনটি ধারালো চাকু। জানা গিয়েছে, ডাকাতি কিংবা ছিনতাই করার উদ্দেশ্য নিয়ে সুকান্ত পল্লী এলাকায় জড়ো হয়েছিল এই চার যুবক। তার আগে গোপন সূত্রে খবর পেয়ে চালানো হয়েছিল অভিযান। বুধবার রাতে তাদের গ্রেফতার করে ইংরাজবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদেরকে  মালদা জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এইরকম অভিযান নিয়মিত চালানো হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘মানবিক অভিষেক’, কনভয় থামিয়ে দুর্ঘটনায় জখমদের চিকিৎসার ব্যবস্থা করলেন তৃণমূল সাংসদ

ছৌ মুখোশ নিয়ে বিশেষ কর্মশালার স্বপ্ন অধরা, রঘু রাই-এর মৃত্যুর খবরে আক্ষেপ সুজিত কুমারের

‘বিদ্বেষ ছড়ানোতে সিদ্ধহস্ত বিজেপি,’ গেরুয়া শিবিরের বিরুদ্ধে চড়া সুর তেজস্বীর

দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র জগদ্দল, গুলিবিদ্ধ CISF জওয়ান!

ভবানীপুরে নানা মুডে ভোটপ্রচার সারলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ