সন্দেশখালির ঘটনায় গ্রেফতারি বেড়ে ৪, এখনও অধরা শাহজাহান

সন্দেশখালিতে ED আধিকারিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৪। এদিন আরও ২জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি(Sandeshkali)-১ ব্লকের সরবেরিয়া গ্রামে গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির ঘটনায়(Ration Distribution Scam) তদন্তে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। ৩জন ED আধিকারিকের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। মূলত সরবেরিয়া গ্রামের বাসিন্দা তথা এলাকার জেলা পরিষদ সদস্য ও তৃণমূল নেতা শাহজাহান শেখের একটি বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই তল্লাশির কাজ তাঁদের অসম্পূর্ণ রেখেই ফিরে আসতে হয় গ্রামবাসীদের একাংশ তাঁদের ওপর হামলা চালানোয়। সেই হামলার ঘটনায় স্থানীয় ন্যাজাট থানার পুলিশ আগেই ২জনকে গ্রেফতার করেছিল। এদিন অর্থাৎ রবিবার তাঁরা আরও ২জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে। এই নিয়ে ওই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল। তবে ঘটনার মূল অভিযুক্ত শাহজাহানা এখনও ফেরার। পুলিশ তাঁর হদিশ পায়নি এখনও। তাঁর হদিশ পায়নি কোনও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীও।

জানা গিয়েছে এদিন সকালে ন্যাজাট থানা(Nazat PS) এলাকা থেকে সঞ্জয় মণ্ডল ও আলি হোসেন ঘরামি নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সে দিনের ঘটনায় ভিডিও ফুটেছে এই দুই ব্যক্তিকে দেখা গিয়েছিল বলেই পুলিশের দাবি। মিনাখাঁর খড়িবেরিয়া থেকে আলি হোসেনকে এবং ন্যাজাট থেকে সঞ্জয়কে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার পুলিশ এই হামলার ঘটনায় প্রথম গ্রেফতারির পদক্ষেপ করেছিল। গ্রেফতার হয়েছিল মেহবুব মোল্লা ও সুকমল সর্দার। তাঁদেরকেও হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখেই চিহ্নিত করেছিল পুলিশ। তবে হামলার ঘটনার পর টানা ৯ দিন কেটে গেলেও এখনও অধরা শাহজাহান। আর তাই বিরোধীরা এই ঘটনায় নিশানা বানিয়ে চলেছে পুলিশকে। তাঁদের দাবি, পুলিশের কাছে খবর আছে শাহজাহান কোথায় আছে। কিন্তু যেহেতু সে শাসক শিবিরের লোক তাই পুলিশ তাঁকে গ্রেফতার করছে না। আর তিনিও সেই সুযোগ নিয়ে দাপটের সঙ্গে নিজ এলাকাতেই ঘুরে বেড়াচ্ছেন গা ঢাকা দিয়ে।

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের