ইউটিউবে ভিউয়ের দৌড়ে অপ্রতিরোধ্য মমতার দল, বিজেপি কত নম্বরে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি কে জিতবে সেটা সময়ই বলবে। তবে এখন ইউটিউবে ভিউয়ের দৌড়ে বিজেপি–সহ অন্যান্য অনেক দলকে কয়েক যোজন পিছনে ফেলে দিল তৃণমূল কংগ্রেস। আর এই নির্বাচনের মরশুমে এটাই এখন চর্চিত ইস্যু হয়ে উঠেছে। একাধিক রাজনৈতিক দল জোরদার প্রচারে নেমে পড়েছে। তার সঙ্গে সকলেই সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। আর সেখানেই দেখা যাচ্ছে তৃণমূলের ধারেভারে নেই প্রতিদ্বন্দ্বিরা।

এদিকে সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক দলগুলির হাড্ডাহাড্ডি লড়াই হলেও ভিউয়ের সংখ্যায় সবাইকে পিছিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সাম্প্রতিক ‘ডেটা বিয়িংস’–এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউটিউবে ভিউয়ের দৌড়ে এখন অপ্রতিরোধ্য তৃণমূল কংগ্রেস। এই সাফল্যের মধ্যে দিয়ে কার্যত বিজেপিকে এখনই হারিয়ে দিল তৃণমূল কংগ্রেস। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। দলের নিরিখে যেমন বিজেপিকে পিছিয়ে দেওয়া গিয়েছে ইউটিউবের ভিউ সংখ্যায় তেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–সহ বহু জাতীয় স্তরের নেতাদেরকেও পিছনে ফেলে দেওয়া গিয়েছে।

অন্যদিকে পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল (সপ্তাহ ১৪) পর্যন্ত সংগৃহীত তথ্যে উঠে এসেছে, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘এআইটিসি অফিসিয়াল’ ২৯২.৯ মিলিয়ন অথবা প্রায় ২৯ কোটি ২৯ লক্ষ ভিউ পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ‘ইন্ডিয়ান ইউথ কংগ্রেস’। যার ভিউ সংখ্যা মাত্র ২২.২ মিলিয়ন। সুতরাং প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান অনেকটাই। বিধানসভা নির্বাচনের মরশুমে এই তথ্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

এছাড়া এই তালিকায় আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে। ব্যক্তিগত জনপ্রিয়তার নিরিখেও অনেক পিছিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যেখানে তৃণমূলের ভিউ শেয়ার ৮১ শতাংশ, সেখানে নরেন্দ্র মোদি ৮.১ মিলিয়ন ভিউ (২% শেয়ার) নিয়ে চতুর্থ স্থানে এবং রাহুল গান্ধী ৬.৫ মিলিয়ন ভিউ (২% শেয়ার) নিয়ে ষষ্ঠ স্থানে আছেন। এখানেই শেষ নয়, ভারতীয় জনতা পার্টি মাত্র ২ মিলিয়ন ভিউ নিয়ে নবম স্থানে অবস্থান করছে। তৃণমূল কংগ্রেসের এই বিপুল ভিউ সংখ্যার নেপথ্যে রয়েছে তাদের সুপরিকল্পিত ডিজিটাল ক্যাম্পেন এবং ছোট ছোট ভিডিও’‌র মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কৌশল।

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে