কেবল নিম্নচাপের জেরে বৃষ্টি হবে বঙ্গে

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত চলছে অন্ধ্র উপকূলবর্তী এলাকায়। শক্তি ক্ষয় করে অশনি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি(Cyclone Asani)। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত চলছে অন্ধ্র উপকূলবর্তী এলাকায়।  শক্তি ক্ষয় করে অশনি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘূর্ণিঝড় অশনি একটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এর পর শক্তিক্ষয় করে নিম্নচাপটি অন্ধ্র উপকূলে অবস্থান করেছে। ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপকূল থেকে কিছুটা দূরে ৪৫ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে। ১২ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই হাওয়া বহমান থাকতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি উপকূলীবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোনও গুরুত্বপুর্ণ সতর্কতা না দিলেও হাওয়া অফিসের তরফে ১২ থেকে ১৫ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী ১২ ঘণ্টায় নিম্নচাপটি আরও দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বঙ্গে অশনির প্রভাব আর নেই বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। কেবল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অশনির জেরে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিও মিলেছে। নিম্নচাপের জেরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত চলছে। সতর্কতা হিসাবে অন্ধ্রপ্রদেশে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। অশনি দাপট না দেখানোয় বিশাল ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাংলা।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং