বাংলাদেশগামী রাসায়ানিক ভর্তি ট্রাক নয়ানজুলিতে উল্টে মৃত ২

শীতের ভোরে দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। রবিবার ভোররাতে অশোকনগরে যশোর রোডে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের ভোরে দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। রবিবার ভোররাতে অশোকনগরে যশোর রোডে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। রাসায়নিক ভর্তি ট্রাক উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই ট্রাকের চালক ও খালাসির। ভোর রাতে এমন দুর্ঘটনা ঘটায় যশোর রোডে যান চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ট্রাকটি উদ্ধার করতে আসে অশোকনগর থানার পুলিশ। দীর্ঘক্ষণ চেষ্টার পর জেসিবি দিয়ে নয়ানজুলি থেকে তোলা হয় ট্রাকটিকে। পাশাপাশি মৃতদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসীরা জানিয়েছেন, রবিবার ভোরে কলকাতা থেকে রাসায়নিক ভর্তি ট্রাকটি বনগাঁর পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশ যাচ্ছিল। যশোর রোডের উপর রেল গেটের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি। আমরাই ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগাই। কিন্তু ট্রাক চালক ও খালাসিকে বের করতে সমস্যায় পড়তে হয়। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল পুলিশ। তারাই ট্রাকটি উদ্ধার করে খালাসি ও চালকের মৃতদেহ উদ্ধার করে।

পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ি চালক বুদ্ধদেব সেন ও খালাসি অমিত সরকারের মৃত্যু হয়েছে। কী ভাবে ট্রাকটি নয়ানজুলিতে উল্টে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। মূলত দ্রুত গতিই এই দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানা।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর