সরকারি জায়গা দখল মুক্ত করতে অশোকনগরে চলল বুলডোজার

Share:

নিজস্ব প্রতিনিধি,অশোকনগর ও শান্তিপুর :মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় যারা সরকারি জায়গা দখল করে রেখেছিল।সেই সমস্ত জায়গা দখল মুক্ত করার কাজ চলছে জোর কদমে। মঙ্গলবার অশোকনগর পৌরসভার(Asoknagar Municipality) দশ নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় চালানো হল বুলডোজার। সরকারি জায়গা দখল করে ঘর বানিয়ে রাখা হয়েছিল। পাশাপাশি সরকারি ফাঁকা জায়গা বাড়ির সামনে দখল করে রাখার অভিযোগ।বাড়ি ভাঙতে নিয়ে আসা হয় বুলডোজার। বুলডোজার দিয়ে ভাঙা শুরু করতেই, দখলদাররা জানায় তারা নিজেরাই ভেঙে নেবে, সেই মতো ভাঙার কাজ শুরু করে নিজেরাই।পাশাপাশি বাড়ির সামনে যে সমস্ত সরকারি ফাঁকা জায়গা দখল করে রেখেছিল সেই সমস্ত জায়গাও বুলডোজার দিয়ে ফাঁকা করা হয়।

এদিকে ,রাস্তা থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খুন নাকি রয়েছে অন্য কোন রহস্য তদন্তে পুলিশ।রেললাইনের একটু দূরত্বতে রাস্তার উপর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ বিশ্বাস(Indrajit Biswas)। বয়স ২৪। বাড়ি নদিয়ার ফুলিয়া বেলঘড়িয়ায়। বাবা কৃষ্ণ বিশ্বাসের মুখের কথায়,তার ছেলে কলকাতার একটি কাপড়ের দোকানে কাজ করত। মাসখানেক আগে সে বাড়িতে ফেরে। সোমবার বিকেলে নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বেরোয়। তারপর আর বাড়িতে ফেরেনি। মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ পুলিশের তরফ থেকে পরিবারকে খবর দেওয়া হয় ফুলিয়ার প্রফুল্লনগর(Prafullanagar) সংলগ্ন রেল লাইনের একটু দূরত্বে রাস্তার উপর থেকে রক্তাক্ত দেহ পাওয়া গেছে।

খবর শুনেই থানায় ছুটে আসে পরিবার, এরপর শনাক্তকরণ করে ওই যুবক তাদের ছেলে ইন্দ্রজিৎ বিশ্বাস। তবে রক্তাক্ত দেহ উদ্ধারে ঘটনায় বাড়ছে রহস্যের দানা। যার ইতিমধ্যে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ(Shantipur Police Station)। তবে পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল ইন্দ্রজিৎ। সোমবার রাতে বাড়ি থেকে যখন চলে যায়, তারপর রাত হলেও বাড়িতে না ফিরে আসলে পরিবারের তরফ থেকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু কোন রকম ফোন ধরেনি ইন্দ্রজিৎ। কিন্তু সকালবেলায় ছেলের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা তাদের যে শুনতে হবে তা স্বপ্নেও আন্দাজ করতে পারিনি তার পরিবার। মঙ্গলবার মৃতদেহটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে। অন্যদিকে, কিভাবে ইন্দ্রজিতের মৃত্যু হল তা নিয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে শান্তিপুর থানার পুলিশ।

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’