অনলাইনে প্রতারণা ,টাকা ফেরত খুশি অশোকনগরের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর ও নৈহাটি : অনলাইনে প্রতারিত হয়েও টাকা ফেরত পেলেন অশোকনগরের যুবক। জানা গিয়েছে, কয়েকদিন আগে অশোকনগরের হিজলিয়ার বাসিন্দা মোহম্মদ সালমান মন্ডল একটি অনলাইন এপপ্স –  এর মাধ্যমে কাজের সুযোগের অফার পান। অনলাইনে পাঠানো লিংক এর মাধ্যমে তাকে ডিপোজিট করতে হয় ৫৮ হাজার টাকা। তিনি টাকা দেওয়ার পর সংস্কার তরফে আর যোগাযোগ করেনি।তিনি বুঝতে পারেন বড় প্রতারণার শিকার হয়েছেন।

এরপরে তিনি অশোকনগর থানার দ্বারস্থ হন । অবশেষে পুলিশি তৎপরতায় শনিবার প্রতারিত হওয়া সমস্ত টাকা তিনি ফেরত পেলেন। শনিবার অশোকনগর থানার(Asoknagar P.S.) তরফে তাকে উদ্ধার হওয়া ৫৮ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। পুলিশের এই কাজে খুশি ওই যুবক পুলিশকে ধন্যবাদ জানায়। অন্যদিকে,যুবক খুনে অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা কলেজে ঢুকতেই তীব্র উত্তেজনা ছড়াল নৈহাটিতে।গত ২ অক্টোবর মহালয়ার ভোর রাতে বাজি ফাটানোকে ঘিরে দু’পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয়েছিল নৈহাটির ঋষি বঙ্কিম চন্দ্র কলেজ লাগোয়া এলাকায়। দু’পক্ষের মারপিটে জখম ৩৬ বছরের অজয় প্রসাদের মৃত্যু হয়েছিল ঘটনার তিন দিন বাদেই। নৈহাটি থানার (Naihati P.S.)ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা দেবতনু মুখার্জি ওরফে ঋষি এবং অভিজিৎ সাহা ওরফে বাবনকে গ্রেপ্তার করেছিল।

শুক্রবার জামিনে মুক্তি পাওয়ার পরই ঋষি ও বাবন ঋষি বঙ্কিম চন্দ্র কলেজে ঢোকে। স্থানীয়দের অভিযোগ, এদিন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে ঋষি বঙ্কিম চন্দ্র কলেজে ঢোকে ঋষি। ঋষি ও বাবন কলেজে ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন রেল কলোনির বাসিন্দারা। তাঁরা কলেজের গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে। গভীর রাত পর্যন্ত এলাকাবাসী কলেজের সামনে বিক্ষোভ দেখায়। উত্তেজনা প্রশমিত করতে ঘটনাস্থলে আসে Raf সহ বিশাল পুলিশ বাহিনী। যুবক খুনে অভিযুক্ত ঋষি ও বাবন কিভাবে জামিন পেল, তা নিয়েই প্রশ্ন তোলেন নিহত অজয়ের পড়শিরা। পাশাপাশি তাঁরা ঋষি ও বাবনের ফাঁসির দাবিতে সরব হন। যদিও ঘটনার বিষয়ে কিছুই তাঁর জানা নেই বলে এড়িয়ে যান নৈহাটির বিধায়ক সনৎ দে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের