আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিকে জেরা করতে বহরমপুর সেন্ট্রাল জেলে অসম এসটিএফের গোয়েন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ:বহরমপুর সেন্ট্রাল জেলে সোমবার দুপুরে এলেন অসম এস টি এফ আধিকারিকেরা।খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত তারিকুল ইসলাম(Tarikul Islam) ওরফে সুমনকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন তারা বলে সূত্রের খবর। ধৃত জঙ্গি আব্বাস আলীর সঙ্গে একাধিকবার কথা হয়েছে তারিকুল ইসলামের। অসমের গোয়েন্দারা ইতিমধ্যে জানতে পেরেছে তারিকুল ইসলামকে জেল থেকে বেড়ালে এবিটি জঙ্গি সংগঠনে যুক্ত করার পরিকল্পনা ছিল তাদের।পরিকল্পনা ছিল বাংলায় নাশকতা ছড়ানো ও জঙ্গি সংগঠন বিস্তার করা। সুইসাইড স্কোয়াড তৈরীর পরিকল্পনা ছিল তাদের।তারিকুলকে অসম(Assam) নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বহরমপুর সেন্ট্রাল জেলে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদে কি নতুন তথ্য উঠে আসে তার উপরেই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপের। প্রয়োজন হলে দুজনকে মুখোমুখি বুঝিয়েও জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, একের পর এক জঙ্গি গ্রেপ্তার হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। মুর্শিদাবাদে একাধিক জঙ্গির সন্ধান পায় গোয়েন্দারা। তাদের সূত্র ধরে এই নাশকতার ছক কষেছে যারা সেই জঙ্গিদের সন্ধান পেতে চাইছে অসম এসটিএফ(Assam STF) সহ কেন্দ্রীয় গোয়েন্দারা।এদিকে ,কেরল থেকে ধৃত সাদ রাদি ওরফে শাব শেখের সূত্র ধরে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার নওদা থানার দুর্লভপুরের গলিপাড়া থেকে সাজিবুল ইসলাম ও নওদা থানার দুর্লভপুরের ভোলা গ্রাম থেকে মুস্তাকিম মণ্ডলকে গ্রেফতার করে অসম এসটিএফ।গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে মোট চারটি মোবাইল ও প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত করেছে অসম এসটিএফ।ধৃত সাজিবুল ইসলাম সম্পর্কে সাদ রাদি’র পিসতুতো ভাই। ঘটনার সময়ে সাজিবুল অবশ্য দুর্লভপুরের দক্ষিণপাড়ায় নিজের বাড়িতে ছিল না। ১৫ দিন আগে তাঁর স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেন। কোলের সেই শিশু সন্তানকে দেখতে ওই রাতে সাজিবুল নিজের বাড়ি থেকে প্রায় দু’কিলোমিটার দূরে দুর্লভপুরের গলিপাড়ায় শ্বশুরবাড়িতে ছিলেন।

সেখান থেকেই তাকে অসম এসটিএফ গ্রেফতার করে। এর পরে নওদা থানার ভোলা গ্রাম থেকে গ্রেফতার করা হয় মুস্তাকিম মণ্ডলকে।মঙ্গলবার দুপুর পর্যন্ত ধৃত সাজিবুল ও মুস্তাকিম নওদা থানাতেই ছিল। পরে দুপুরের দিকে নওদা থানা থেকে অসম এসটিএফের কুইক রেসপন্স টিমের সদস্যরা গাড়িতে করে তাদের নিয়ে যায় বহরমপুরে মুর্শিদাবাদ সিজেএম আদালতে।আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা’র সন্ত্রাসী আইনের 113 ধারার (3/4/5/6) উপধারায় এবং 61(2) ধারায় মামলা হয়েছে। নওদা থানায় যে মামলা হয়েছে, তার কেস নম্বর–৩৪৬। এদিকে জঙ্গি সন্দেহে ধৃত দুজনকে সিজি এম আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের অসম পুলিশের হেফাজতের রাখার নির্দেশ দিয়েছেন বলে মামলার সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার জানান।এর পরেই অসম এসটিএফ ধৃত সাজিবুল ও মুস্তাকিমকে নিয়ে অসমের উদ্দেশ্যে রওনা দেয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের