জ্যোতিষীর রহস্য মৃত্যু, বন্ধ ঘর থেকে উদ্ধার পচাগলা দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  জ্যোতিষীর রহস্যমৃত্যু। শুক্রবার নিজ ঘর থেকেই  উদ্ধার হয়েছে জ্যোতিষীর পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে বজবজে। এদিন স্থানীয়রা  আচমকাই তাঁর ঘর থেকে পচা গন্ধ পান। এরপরেই স্থানীয়রা গিয়ে খবর দেয় পুরসভার চেয়ারম্যানকে। তিনি পুরো বিষয়টা পুলিশকে জানাতেই ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে উদ্ধার হল পচাগলা দেহ।

নিহত ব্যক্তি হলেন বছর ৫৫ –এর মৃত জ্যোতিষীর নাম ত্রিদিব দাশগুপ্ত। ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে । পুলিশ জানিয়েছেন, ওই জ্যোতিষী বজবজ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এমএন ঘোষের বাসিন্দা। তিনি বাড়িতে একাই থাকতেন। পুলিশের অনুমান  ত্রিদিববাবু বেশ কয়েকদিন আগেই মারা গিয়েছেন।

জানা গিয়েছে, ওই ব্যক্তি  জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। মাঝে মধ্যে বাড়ির বাইরে বের হতেন। তিনি প্রতিবেশীদের সঙ্গে বেশি মেলামেশা করতেন না।  শুধু তাই নয় ত্রিদিববাবু ২০১০ সালে পুরভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন। তবে দলের সঙ্গে তেমন যোগাযোগ নেই বলে খবর। কিন্তু কী করে ত্রিদিব বাবুর মৃত্যু হয়েছ তা এখন জানা যায়নি। খুন নাকি আত্মঘাতী হয়েছেন জ্যোতিষী তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পুরো ঘটনা নিতে  তদন্তে নেমেছে পুলিশ।

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ