ইংরেজবাজারে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার: এক যুবকের আমবাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজি বাজার থানার(Englishbazar Police Station) কাগমাড়ি এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, ওই যুবকের নাম ইন্দ্রজিৎ ঘোষ । বাড়ি ওই এলাকাতেই। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে আমবাগানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর জানাজানি হতে এলাকা জুড়ে ব্যাপক চঞ্চলা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ।

তবে এটা খুন না আত্মহত্যা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। জানা গেছে, সাতটারি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি আমবাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। ওই যুবকের মোবাইল ফোনের তথ্য ঘেঁটে পুলিশ (Police)আত্মহত্যার কারণ কি তা জানার চেষ্টা করছে। পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজন এবং পরিবারের লোকজনদের কাছ থেকেও জবানবন্দি নিচ্ছে পুলিশ।

ওই যুবক নেশাগ্রস্ত ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কোন সুইসাইড নোট(Suicide Note) উদ্ধার হয় নি। স্থানীয় সূত্রের খবর শুক্রবার রাতে ওই যুবক বাড়ি ফেরেনি। শনিবার সকাল থেকে তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। অবশেষে স্থানীয় মানুষজন আমবাগানে(Mango Garden) তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়। এরপর খবর পেয়ে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য নিয়ে যায়।ওই আমবাগানে রাতে যুবক একা গিয়েছিল নাকি তার সঙ্গে অন্য কেউ ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর