Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটের আগেই ধাক্কা খেলেন অর্জুন! দল ছাড়লেন ভাইপো-ভগ্নিপতি

গারুলিয়া পুরসভার প্রার্থী পদ পেয়েও বিজেপি ছাড়লেন সাংসদ অর্জুন সিং-এর ভগ্নিপতি সুনীল সিং ও তাঁর ছেলে আদিত্য সিং ও ভাইপো সিং

Share:

নিজস্ব প্রতিনিধি: গারুলিয়া পুরসভার প্রার্থী পদ পেয়েও বিজেপি ছাড়লেন সাংসদ অর্জুন সিং-এর ভগ্নিপতি সুনীল সিং ও তাঁর ছেলে আদিত্য সিং ও ভাইপো সৌরভ সিং। তিনজনেই বিজেপির তরফে প্রার্থীপদ পেয়েছিলেন কিন্তু আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে ব্যারাকপুরের সাংসদকে জোর ধাক্কা দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, বিজেপি ছাড়ার পরেই শনিবার উত্তর ২৪ পরগনার সাংগাঠনিক জেলা সভাপতির সঙ্গে দেখা করেছেন তাঁরা। যার মধ্যে সুনীল সিং সৌরভ তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলে ফিরেছেন আদিত্য সিং। শনিবার ব্যারাকপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর উপস্থিতিতে শাসকদলে যোগ দেন অর্জুনের পরিবারের সদস্যরা। 

অর্জুন সিং-এর নিজের পরিবারেই এই বড়সড় ধাক্কার জেরে কিছুটা আত্মবিশ্বাসী তৃণমূল। ব্যারাকপুর শিল্পাঞ্চলের সবকটি পুরসভা বিশেষ করে গারুলিয়া, ব্যারাকপুর, নৈহাটি, টিটাগড়, ভাটপাড়া এই গুলিতে দাপট দেখান সাংসদ অর্জুন সিং। সেখানেই তাঁর পরিবারে তৃণমূলের সার্জিক্যাল স্ট্রাইকের ফলে কিছুটা চাপে বিজেপি নেতা। গারুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ড, ১৭ নম্বর ও ১৮ নম্বর ওয়ার্ড থেকে যথাক্রমে বিজেপির তরফে প্রার্থী পদ পেয়েছেন আদিত্য, সৌরভ ও সুনীল। কিন্তু, মনোনয়ন জমা দেওয়ার পরেই তিনজনেই প্রার্থীপদ ফিরিয়ে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, বিজেপিতে ব্রাত্য। কেউ পাত্তা দেয় না, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই বিষয়ে মুখ খোলেননি বিজেপি সাংসদ অর্জুন সিং।

নোয়াপাড়ার নেতা সুনীল সিং দীর্ঘদিন ধরেই বিজেপির বেসুরো নেতাদের তালিকায় রয়েছেন। তাঁর দলবদল নিয়ে জল্পনা চলছিলই। কিন্তু পুরভোটের মুখে এই দলত্যাগ অনেকটাই চাপে ফেলল অর্জুনকে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের