বহুরূপীর বেশে গ্রামে ঢুকে কিশোরী এবং গৃহবধূর শ্লীলতাহানি, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান: বহুরূপীর বেশে এলাকায় এসে কিশোরী এবং গৃহবধূর যুবতীর শ্লীলতাহানি চাঞ্চল্য গ্ৰামে বর্ধমানে ।ওই বহুরুপীকে বেঁধে রেখে মারধর ঘটনাস্থলে পুলিশ আটক করে ওই বহুরুপীকে বর্ধমানে।পূর্ব বর্ধমানের(Purba Bardhaman) আউশগ্রামে(Aushgram) বহুরূপীর বেশে এসে এক কিশোরী এবং এক যুবতী গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বোলপুরের(Boalpur) বাসিন্দা বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তিকে আটকে রেখে মারধর করেন স্থানীয়দের একাংশ। পরে আউশগ্রাম থানার পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তির নামে লিখিত ভাবে শ্লীলতাহানির অভিযোগ করা হয় পুলিশে।
 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তারকা রাক্ষসী সেজে ওই ব্যক্তি গ্রামে আসে এলাকাবাসীদের থেকে সাহায্য চাইতে। শুক্রবার এই ঘটনা হওয়ায় সেইসময় গ্রামের ওই পাড়ার অধিকাংশ বাসিন্দা কৃষি কাজের জন্য মাঠে গিয়েছিলেন। সেই সময় বছর পনেরোর এক কিশোরী পুকুরে স্নান করছিলেন।কিশোরীর অভিযোগ, ওই বহুরূপী আমাকে নাম, বাড়ি জিজ্ঞাসা করছিল। স্নান সেরে আমি বাড়ি যাওয়ার সময় সে আমার পিছু নেয়। আমাদের বাড়ি এসে আমার কাছে জল খেতে চায়। বাবা যখন জল আনতে যায়, তখন আমাকে বলে ওর সাথে হাত মেলাতে। বাবা এসে প্রতিবাদ করায় আমাদের বাড়ি থেকে চলে যায়।এরপর ওই বহুরূপী পাশের বাড়িতে গিয়ে এক গৃহবধূর সাথেও অশালীন আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

ওই বধূর অভিযোগ, বাড়িতে সেসময় আমি আমার বছর তিনেকের বাচ্চাকে নিয়ে রান্না করছিলাম। আর ছিলেন আমার বৃদ্ধা ঠাকুমা। সেসময় ওই বহুরূপী এসে আমার কাছে চাল চায়। আমি চাল দিতে গেলে আমার হাতটা টিপে ধরে। আমি ছাড়ানোর চেষ্টা করলে আমার গাল টিপে ধরে। এরপর আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করে আমার শরীরে নানা জায়গায় স্পর্শ করার চেষ্টা করেন। আমি কোনক্রমে ছাড়িয়ে চিৎকার শুরু করলে সে পালিয়ে যায়। আমার চিৎকার শুনে এলাকাবাসীরা তাকে ধরে ফেলে। ঘটনার খবর শুনে এলাকায় এসে উপস্থিত হয় আউসগ্রাম থানার পুলিশ। বধূর শ্বাশুরি আউশগ্রাম থানায় বফুরূপীর নামে লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আউসগ্রাম থানার পুলিশ ।

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১