আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৯ জানুয়ারি তাহেরপুরের মাঠ থেকে মতুয়া, নমঃশূদ্র ও উদ্বাস্তুদের বিশেষ বার্তা দেবেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি,তাহেরপুর: আগামী ৯ই জানুয়ারি নদিয়ার তাহেরপুর নেতাজি পার্ক মাঠে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Bandopadhay)। প্রসঙ্গত, এই তাহেরপুরের মাঠেই আসার কথা ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখান থেকে মতুয়াদেরকে বিশেষ বার্তা দেওয়ারও কথা ছিল কিন্তু আদতে মতুয়ারা কোন কিছুই পাননি তার বক্তব্যে। এবার সেই মতুয়া গড়কে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা এমনটাই জানাচ্ছেন রানাঘাট দক্ষিণ সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। আগামী ৯ জানুয়ারি নদিয়াতে দুটি সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একটি রানাঘাটে অপরটি কৃষ্ণনগরে ।

এ বিষয়ে সোমবার রাতেই তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা এবং রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা সভাপতি থেকে শুরু করে তৃণমূল বিধায়কেরা মাঠ পরিদর্শন করেন। জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিরাও উপস্থিত হয়েছিলেন এই মাঠ পরিদর্শনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার প্রসঙ্গে শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, আগামী ৯ তারিখে তাহেরপুরের(Taherpur) মাঠে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই মাঠ থেকেই আগামী ২৬ এর নির্বাচনের বীজ বপন করা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যে মাঠে মতুয়াদের জন্য কথা বলার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেখানে তিনি আসতে পারেননি। তবে এবারে রানাঘাট দক্ষিন সংগঠনিক জেলায় শুধু মতুয়াদের জন্য নয় মতুয়াদের জন্য তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে নমঃশূদ্র, উদ্বাস্তু, বৈষ্ণব সকল জাতির মানুষদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এখন থেকেই এই মাঠ পরিদর্শনের পরেই অভিষেকের সভা নিয়ে তৎপরতা শুরু হয়েছে তৃণমূল শিবিরে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ