যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, তাদের পতন অনিবার্য : অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরনগর: যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন আগামী দিন তাদের পতন অনিবার্য। তাদের পতন কেউ আটকাতে পারবে না। শান্তনু ঠাকুরদের কাপুরুষ বলে রাজনৈতিক নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার নব জোয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করে ঠাকুরনগরের মাটিতে দাঁড়িয়ে এভাবেই বিজেপি তথা সেখানকার সংসদ শান্তনু ঠাকুরকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে আসার আগে ভোরবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) বিরুদ্ধে এলাকায় পোস্টার লাগানো হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনকে ঘিরে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। দুপুর নাগাদ ঠাকুরনগর মন্দিরের মূল গেটের বাইরে দু পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্পষ্ট অভিযোগ শান্তনুঠাকুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের(Central Force) নিয়ে এসে পরিকল্পিতভাবে তৃণমূলের নেতা কর্মীদের ওপর আক্রমণ করে ।বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হন। ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন । অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরের মাটিতে দাঁড়িয়ে নব জোয়ার কর্মসূচিকে সামনে রেখে বক্তব্য রাখতে গিয়ে বলেন ,বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর যে বাড়িতে থাকেন সেই বাড়িতে বিদ্যুৎ এনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।যে রাস্তায় বিজেপি সাংসদ দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন সেই রাস্তা তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের স্পষ্ট বক্তব্য ,যে রাস্তা দিয়ে হেঁটে তৃণমূলকে চমকাচ্ছেন সেই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে। অভিষেকের স্পষ্ট চ্যালেঞ্জ যে কৃত্রিম ভিড় তৈরি করে তাকে মূল মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, তিনি চাইলে পাঁচ মিনিটে সেই ভিড় সরিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন। তার স্পষ্ট বার্তা তিনি পুজো দিতে এসেছিলেন ।এখানে রাজনীতি করতে আসেন নি। মতুয়া মন্দির কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। অভিষেকের অভিযোগ, তিনি আসবেন বলে সকাল থেকে বিজেপি তাদের কর্মী ও লোক দিয়ে মন্দির ঘিরে রেখেছে। আগামী দিন মানুষ এর জবাব দেবে। ঠাকুরনগরের(Thakurnagar) মাটি কালিমালিপ্ত যেভাবে করা হচ্ছে ,এর জবাব মানুষ আগামী দিন দেবে। তিনি জানান ,আগামী তিন মাস অন্তর তিনি এই মন্দিরে আসবেন। দম থাকলে তাকে যেন আটকায়।

ধর্মের সঙ্গে লড়াই নয়, রাজনৈতিকভাবে লড়াই করার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মতুয়াদের মাটিতে দাঁড়িয়েই রাজনৈতিকভাবে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তনু ঠাকুরকে। জানা গিয়েছে, এদিন এই সংঘর্ষের দরুন মূল মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর দুপুরে পাশের মন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে পুজো দেন।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন