তারকা সমাবেশে ডায়মন্ড হারবারে শুরু এমপি ফুটবল কাপ

রঙিন আলোকমালায় সাজানো হয়েছে এসডিও গ্রাউন্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: করা নিরাপত্তা বলয়ের মাঝে শুরু হল ডায়মন্ডহারের এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দেখা গিয়েছে একঝাক তারকা সমাবেশ। রঙিন আলোকমালায় সাজানো হয়েছে এসডিও গ্রাউন্ড। এদিন সন্ধ্যাকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে সম্প্রীতি রক্ষার বার্তা দিয়ে তিনি বলেন, ‘মাঠে লড়াই থাকুক, মাঠের বাইরে যেন ভুলভ্রান্তি না হয়।’

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিন সন্ধ্যাকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী মিকা সিং। লড়াইয়ের ময়দানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বনাম রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। এই প্রতিযোগিতায় সাংসদ এলাকার সাতটি বিধানসভা থেকে ১২৮টি দল অংশগ্রহণ করবে। ১ জানুয়ারি ফাইনাল খেলা হবে। এমপি কাপ ঘিরে ডায়মন্ড হারবার থেকে মহেশতলা সর্বত্র তৃণমূল কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

২০১৪ সালে প্রথমবার ডায়মন্ড হারবার থেকে সাংসদ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালে তৃণমূল সাংসদের উদ্যোগে ডায়মন্ডহারবার লোকসভা সাতটি বিধানসভা কেন্দ্রের ক্লাবগুলোকে নিয়ে শুরু হয় এমপি কাপ। এমপি কাপে খেলা নিয়ে উত্তেজিত বাবুল বলেন, ‘শুধু খেলা হবে নয়, জিততেও হবে, গোল দিতে হবে। এই লক্ষ্য নিয়েই মাঠে নামছি। অভিষেকের নিজের দলের অধিনায়ক হয়ে মাঠে নামব, এটা ভেবেই উত্তেজনা হচ্ছে। ঠিক করেছি, আগে ছেলেরা দুটো গোল দেবে। তার পর পাস পেলে আমি গোল করব।’

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির