৫০ হাজার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত  ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মায়ের কাছ থেকে  চেয়েছিল ৫০ হাজার টাকা । আর তা না দেওয়ায় মাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে। এমনই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। আর এই হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক রাজু সানা। এখন  অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই রাজু তার মা আলপনা সানার কাছ থেকে টাকা চায়। আর তা না দেওয়ায় শুরু হয় বিবাদ।   বুধবার গভীর রাতে এই টাকা নিয়ে মায়ের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়ে রাজু।  ঝগড়ার মধ্যেই বাবা রঞ্জন সানাকে দড়ি দিয়ে পিছমোড়া করে বাঁধে মাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এরপরেই  চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাজু সানা।

নিহত মহিলা হলেন বছর ৫৮ আলপনা দেবী। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। পলাতক রাজু সানার খোঁজে তল্লাশি শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। জানা গিয়েছে, ২০২১ সালে একটি খুনের মামলার জন্য জেলে থেকেছিলেন রাজু। মাস তিনেক আগে জামিনে ছাড়া পায়। এরপরেই টাকা নিয়ে বিবাদ নিয়ে নিজের মাকে খুন করল রাজু।

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

মহালয়ায় ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর বিশেষ অনুষ্ঠান

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S27 সিরিজ, কত দাম হবে?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

সুজুকির নতুন ধামাকা! ২ লাখে ম্যাট গ্রে লুকে বাজারে Suzuki V-Strom!

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের