বন্যায় ডুবেছে বাদুড়িয়া, কলার ভেলায় করে রোগী পৌঁছচ্ছে হাসপাতালে, নির্বিকার প্রশাসন

গ্রামগুলির রাস্তাঘাট এখন জলের তলায়। ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এতটাই খারাপ অবস্থা যে, অসুস্থ রোগীকেও কলার ভেলায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিনের বৃষ্টিতে ডুবুডুবু রাজ্যের একাধিক জেলা। যার মধ্যে বেশি খারাপ অবস্থা উত্তর চব্বিশ পরগণা, এবং দুই মেদিনীপুর জেলাগুলির। যদিও দীর্ঘদিন ধরেই ভারী বৃষ্টিপাতের প্রভাবে এই জেলা গুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ভাঙছে নদীর বাঁধ, রাস্তাঘাটের অচলাবস্থা দেখা দিচ্ছে। যার ফলে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনে খারাপ প্রভাব পড়ছে। যাতায়াতে অঘটন ঘটছে। এমনকী বেশিরভাগ স্থান জলের নিচে চলে যাওয়ায় সাধারণ মানুষেরা বিপাকে পড়ছেন। তবুও নির্বিকার প্রশাসন। প্রতিবার ভোটের আগে রাস্তাঘাট ঠিক করার প্রতিশ্রুতি দিলেও আদতে তা হয়ে উঠছে না। যার ফলে বর্ষাকালে বিপদে পড়েন সাধারণ মানুষ। টাকা কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে খুব খারাপ অবস্থা উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামের। যার মধ্যে রয়েছে মির্জাপুর, পাপিলা, কোটাল বেড়িয়া, রসুই, পোতাপাড়া-সহ বেশ কয়েকটি গ্রাম।

গ্রামগুলির রাস্তাঘাট এখন জলের তলায়। ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এতটাই খারাপ অবস্থা যে, অসুস্থ রোগীকেও কলার ভেলায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। গ্রামে জল জমে এতটাই দুরবস্থা যে, কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর পর্যন্ত জল জমে রয়েছে। চাষের জমি, বাড়িঘর, রাস্তা সব জলের তলায়, জনজীবন একপ্রকার স্তব্ধ হয়ে উঠেছে সেখানকার। তবে এই ঘটনা প্রথম নয়, লাগাতার কয়েক দিনের বৃষ্টিতে প্রতিবছরেই বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েত এলাকার কয়েকটি গ্রামে বন্যার সৃষ্টি হয়। জল জমে যায় চাষের জমিতে, রাস্তাঘাট এমনকি বাড়ি-ঘরে। এবারেও তার ব্যতিক্রম হল না। যদিও এবার বর্ষাকালীন বৃষ্টিপাত বেশ হচ্ছে রাজ্যে। এদিন অসুস্থ রোগীকে কলার ভেলায় শুইয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার একটি ঘটনা প্রকাশ্যে এসেছে বাদুড়িয়ার একটি গ্রাম থেকে। যেখানে চাষের জমিতেও জল জমে ফসল নষ্ট হয়ে গিয়েছে।

গ্রামের বাড়িঘরও এক প্রকার জলের তলায় চলে গিয়েছে। যার করিবে বাড়ি থেকে বেরনো প্রায় দুষ্কর হয়ে পড়েছে স্থানীয়দের, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। বাচ্চাদের কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে স্কুলে বা অন্যত্র। খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না বাড়ির বাইরে। কাজ কর্ম একপ্রকার বন্ধু হয়ে গিয়েছে, চাষবাস সব শেষ। জলের সঙ্গে সঙ্গে সাপ পোকামাকড়ও উঠে যাচ্ছে ঘরে। এই অবস্থায় কি করবে গ্রামবাসীরা বুঝে উঠতে পারছে না! এলাকার মানুষের দাবি, জল সুরাহার জন্যে তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়ককে জানিয়েছেন কিন্তু কোনও কাজ হয়নি। তাদের দাবি অবিলম্বে এই সমস্যার থেকে সমাধান করুক প্রশাসন। যদিও চাতরা পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন জানিয়েছেন যে, ইছামতি, যমুনা ও পদ্মা খালে পলি পড়ে জল ধারণের ক্ষমতা কমে যাওয়ায় এই সমস্যা। ইছামতি নদী সংস্কারের কাজ শুরু হয়েছে এর পরই পদ্মা এবং যমুনা সংস্কার হবে। এইগুলো সংস্কার হয়ে গেলে এই সমস্যা থেকে রেহাই পাবে এলাকার মানুষ।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে