গ্রামের মেয়ে অলিম্পিকের দোরগোড়ায়, লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করা

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া:অদম্য মানসিকতা, কঠোর অনুশীলন এবং ধারাবাহিক সাফল্যের জেরে অলিম্পিকের স্বপ্নের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের প্রত্যন্ত এলাকা কাঁকড়াসুতির মেয়ে সুমনা সুলতানা(Sumana Sultana)। অল্প বয়সেই রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য এনে আজ সে গোটা জেলা তথা গোটা বাংলার গর্ব।সুমনা সুলতানার বাবা খয়রুল ইসলাম একজন ব্যবসায়ী(Buisnessman) এবং মা সেলিমা বিবি গৃহবধূ(House Wife)। পরিবারের নিরন্তর সমর্থন ও অনুপ্রেরণাই তার এগিয়ে চলার প্রধান শক্তি। ছোটবেলা থেকেই যোগাসনের প্রতি তার বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। পড়াশোনার পাশাপাশি নিয়মিত কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে ধীরে ধীরে গড়ে তুলেছে সে।

তার ক্রীড়াজীবনের অন্যতম বড় সাফল্য আসে ২০২৪ সালে। কলকাতার সল্টলেকের নবরাজনা স্টেট ইয়ুথ হোস্টেলে অনুষ্ঠিত ৬৮তম West Bengal State School Games-এ U-14 গার্লস বিভাগে Yogasana ইভেন্টে অংশ নিয়ে ৪৭৩.৯০ পয়েন্ট অর্জন করে রাজ্য চ্যাম্পিয়ন হয় সুমনা। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ৬ থেকে ৮ নভেম্বর, ২০২৪। এই সাফল্যের মাধ্যমেই রাজ্য স্তরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সে।রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার পারফরম্যান্স আরও শক্তিশালী হয়ে ওঠে। সেই ধারাবাহিকতার ফলস্বরূপ ২০২৫ সালে ওডিশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত UCMAYPSF World Cup 2025-এ তাকে প্রদান করা হয় আন্তর্জাতিক সম্মান “Global Yoga Icon Award 2025”।

এই পুরস্কার প্রদান করে United Council of Martial Arts Yoga & Pole Sports Federation (UCMAYPSF)—যোগাসন স্পোর্টস ও যোগা শিক্ষায় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ।ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হওয়া এবং আন্তর্জাতিক মঞ্চে সম্মান প্রাপ্তির এই ধারাবাহিকতা সুমনাকে অলিম্পিক যোগ্যতার পথে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে। বর্তমান ফর্ম ও প্রস্তুতি বজায় রাখতে পারলে অদূর ভবিষ্যতে অলিম্পিকের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সম্ভাবনাও উজ্জ্বল।সুমনার এই সাফল্যে কাঁকড়াসুতি সহ গোটা বাদুড়িয়া এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে। এলাকাবাসীর একটাই আশা,এই কন্যা আগামী দিনে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারতের নাম আরও উজ্জ্বল করবে।এদিকে সুমনার বাবা-মা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়ে বলেন সরকার যদি আমাদের মেয়ের পাশে দাঁড়ায়, তাহলে সে অবশ্যই অলিম্পিকের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবে—এটাই আমাদের বিশ্বাস।

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য