বাদুড়িয়ায় স্বামীকে খুনে অনুশোচনায় স্ত্রী বিষ খেলেন, গ্রেফতার বেড়ে ৩,প্রেমিক BDO জেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ায় খুনের অভিযোগে BLO গ্রেফতারের ঘটনায় আরও এক গ্রেফতার। নাম প্রদীপ মণ্ডল।এদিকে স্বামীকে টুকরো টুকরো করে কেটে জেলে গেছেন প্রেমিক BLO ।আর অনুশোচনায় গলায় বিষ ঢেলেছেন বাদুড়িয়ার সেই গৃহবধূ ।পুলিশি হেফাজতে থাকা BLO-রিজওয়ান হাসান মন্ডলকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার প্রদীপ মণ্ডল(Pradip Mandal)। তদন্তের স্বার্থে কোথা থেকে গ্রেফতার গোপন রাখছে পুলিশ।এই নিয়ে বাদুড়িয়া কাণ্ডে গ্রেফতার বেড়ে ৩।প্রদীপ মণ্ডল BLO-রিজওয়ান হাসান মন্ডল ও সাগর গাইনের সাথে বিভিন্ন অনলাইন জুয়ার ব্যবসা ও অসামাজিক কাজের সঙ্গে বহুদিন ধরে লিপ্ত ছিল ।নাসির আলীকে(Nashir Ali) টুকরো টুকরো করে খুনের ঘটনার সাথে সরাসরি যুক্ত এই প্রদীপ মন্ডল ।

গ্রেফতার হওয়া ৩ জনের নাম- প্রদীপ মণ্ডল, রিজওয়ান হাসান মন্ডল ও সাগর গায়েন।গত ৯ তারিখে বাদুড়িয়ার পাপিলা এলাকায় ফোন করে ডেকে টুকরো টুকরো করে খুন করা হয় নাসির আলীকে । তারপর সেই দেহ উদ্ধার হয় ।এবার গ্রেফতার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদে আরো একজনকে গ্রেফতার করলো নাম প্রদীপ মন্ডল ।১১ দিনের পুলিশি হেফাজত চেয়ে মঙ্গলবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ। পরিবার সূত্রে খবর সোমবার কীটনাশক খেয়ে আত্মহত্যা চেষ্টা করেছিলেন নাসিরের স্ত্রী। বাড়ির লোকজনের চোখে পড়ে যায় বিষয়টি। সে যাত্রায় তাকে আটকানো গিয়েছিল।

কিন্তু মঙ্গলবার বিকেলে চাষের জমিতে দেওয়া কীটনাশক ফের গলায় ঢালেন ওই গৃহবধূ। এরপর পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যায়। তাকে আশঙ্কা জনক অবস্থায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্বামী খুনের ঘটনায় ভেঙে পড়েছেন স্ত্রী বিউটি অনুশোচনায় নিজেকে বারবার শেষ করে দেওয়ার চেষ্টা করছেন তিনি। তবে এর পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা ।স্ত্রী বিউটির(Beauty) বিষপানের খবর পেয়ে তার বাড়িতে যায় বাদুড়িয়া থানার পুলিশ।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া