বাগদায় একই পরিবারের দুই সুন্দরী বউকে নিয়ে চম্পট দিল প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি ,বাগদা: শ্বশুর-শাশুড়ি ও তিন মেয়েকে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে দুই সুন্দরী বউকে সঙ্গে নিয়ে পালালো এক যুবক। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের।উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকে অবিশ্বাস্য কাণ্ড। দুই বউকে(Two Wife) নিয়ে চম্পট দিল এক যুবক। অভিযোগ, চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুর – শাশুড়ি ও তিন মেয়েকে অচেতন করে পালিয়েছে অভিযুক্ত।ঘটনাটি ঘটেছে মালিদা গ্রামে। পরিবারের অভিযোগ, গ্রামেরই আরিফ মোল্লার(Arif Molla) সঙ্গে দীর্ঘদিন ধরেই দুই বউয়ের অবৈধ সম্পর্ক ছিল। আগে ওই পরিবারের বড় বউ এর সঙ্গে সম্পর্ক ছিল। তাকে নিয়ে দুবার পালিয়ে গিয়েছিল।

পরে সম্পর্ক গড়ে ওঠে পরিবারের ছোট বউ এর সঙ্গে।সোমবার সন্ধ্যায় বাড়িতে ফিরে আনিসুর শেখ দেখতে পান তার বাবা-মা ও তিন মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে।ছোট ভাই আনিসুর শেখ সে জানায়“এর আগেও আরিফ আমার স্ত্রী আর বড় বৌদিকে নিয়ে পালিয়েছিল। বাচ্চাদের কথা ভেবে ফিরিয়ে আনা হয়েছিল। এবার চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা-মা ও বাচ্চাদের অচৈতন্য করে পালিয়েছে। আমি চাই আরিফের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”মা দক্ষিণা শেখ বলেন,“ওরা চা খাইয়ে আমাদের অচেতন করে রেখে চলে গেছে। আমি চাই আরিফকে কড়া শাস্তি দেওয়া হোক।”আহার আলী শেখ এর বাবা বলেন,“আমাদের অজ্ঞান করে রেখে দুই বউকে নিয়ে পালিয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা।”

সোনিয়া মোল্লা(Sonia Molla) অভিযুক্ত যুবকের স্ত্রী বলেন,“আমি জানতাম আমার স্বামীর সঙ্গে ওদের সম্পর্ক আছে। কিন্তু এবার একসঙ্গে দুই বউকে নিয়ে পালিয়েছে। আমারও একটা জীবন আছে, আমার বাচ্চাদের জীবন আছে। আমি চাই আরিফ আর ওই দুই বউয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”এই ঘটনায় বাগদা থানায়(Bagda P.S.) লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজা হচ্ছে দুই সুন্দরী বউ আর তার প্রেমিককে। চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাগদা এলাকা জুড়ে।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’