নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা: হাত দিয়ে টেনে তোলা যাচ্ছে পিচের রাস্তা । নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চলছে সেই অভিযোগে কাজ বন্ধ করে দিল গ্রামের বাসিন্দারা । উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের(Bagda Block) আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর থেকে মালিদা পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার কাজ চলছে । সোমবার সকালে চাঁদপুর গ্রামে সেই রাস্তার কাজ বন্ধ করে দেয় এলাকার বাসিন্দারা ।

হাত দিয়ে টানলেই রাস্তা উঠে আসছে । নিচে দেওয়া হয়নি কোন পিচের প্রলেপ। রাস্তা নির্মাতাদের কাছে একাধিকবার অভিযোগ জানিও কোন লাভ হয়নি। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয়। বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় ছিল। দীর্ঘ টালমাটালের পরে রাস্তার কাজ শুরু হয়েছে আমরা চাই সঠিক সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হোক।

এই বিষয়ে আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা মন্ডল বলেন ,স্থানীয় পঞ্চায়েত সদস্য আমাকে জানিয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সৈনিক কোনমতেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ আমরা মানবো না । এ বিষয়ে আগেও একাধিকবার কন্টাক্টরকে আমরা জানিয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেনি । আমি এই বিষয়ে বিডিও সাহেবকে জানাবো ।এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপির(BJP) সহ-সভাপতি অমৃতলাল বিশ্বাস বলেন, আমরা এই রাস্তার বিষয়ে পঞ্চায়েত সমিতি এবং বিডিওর কাছে আগে অভিযোগ জানিয়েছি ।এই বিষয়ে ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া