ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের দুই জায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগনান: ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের দুই জায়ের। মৃতদের নাম ময়না মন্ডল (৫৬),বীনা মন্ডল (৪৫)। বাড়ি বাগনান থানা (Bagnan P.S.)এলাকার আষাড়িয়া গ্রামে। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়া বাগনান থানা এলাকার আষাড়িয়া ফুলের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিনা এবং ময়না দেবী দুই জায়ে মিলে বাজার করতে যাচ্ছিলেন। ১৬ নম্বর জাতীয় সড়ক পার হবার সময় কলকাতা মুখি একটি ডাম্পার তাদের সরাসরি ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই ডাম্পারের চাকার তলায় পিষ্ঠ হয়ে যায় দুজন।

এরপর স্থানীয়রা ছুটে আসে এবং ১৬ নম্বর জাতীয় সড়ক(16 No National High Way) অবরোধ করে। পরে বাগনান থানার আইসি অভিজিৎ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীকে অবরোধ তুলে দেয়। পুলিশ ঘাতক ডাম্পার আটক করেছে এবং চালককে গ্রেফতার হয়েছে। প্রাথমিকভাবে চালক মদ্যপ অবস্থায় ছিল বলে মনে করা হচ্ছে। কারণ প্রায় ২০ ফুট ব্যারিকেড ভেঙে যেভাবে এই দুই মহিলার উপর ডাম্পার উঠে যায় তাতে চালক যে সুস্থ ছিল না একথা প্রমাণিত বলে মনে করছে এলাকার লোকজন। এই ঘটনায় ওই পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। ওই এলাকায় পুলিশ বাম্পার তৈরি করার বিষয় চিন্তা ভাবনা শুরু করেছে।

এলাকার মানুষ পুলিশের কাছে ওই এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়ন করার দাবি জানিয়েছে। শুধু তাই নয় দ্রুত গতিতে ডাম্পার চলাচল রোধ করার ও দাবি জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়ন করার পাশাপাশি কি করে দ্রুতগতিতে আসা গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে সিদ্ধান্ত অতিস্বত্তর গ্রহণ করা হবে বলে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ অবরোধ করে থাকা স্থানীয় মানুষজনের সঙ্গে আলোচনার পর পুলিশ অবরোধ হটিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি