মুর্শিদাবাদের খাগড়া শ্মশান ঘাট দুর্গাপুজা কমিটির বিশেষ চমক ডোনাল্ড ট্রাম্প রূপী ‘অসুর’

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: মুর্শিদাবাদ জেলার বহরমপুরে একাধিক থিমের পুজোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে ৫৯ তম বর্ষের দুর্গোৎসব খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি। এবছরের এই দুর্গো উৎসবের বিশেষ চমক মা দুর্গার হাতেই বদ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Dronald Trump)রূপী অসুর। মুর্শিদাবাদের বিখ্যাত শিল্পী অসীম পালের হাতেই এই রূপ পেয়েছে মা দুর্গার অসুর। দুর্গাপুজোয় মা দুর্গার প্রতিমা দর্শনে গিয়ে প্রথমেই চোখ পড়ছে এই পুজো। সবার নজর অসুরের দিকেই। এই অসুরকে দেখতেই ভিড় জমাচ্ছেন উৎসাহী প্রচুর জনসাধারণ। বহরমপুর পৌরসভার(baharampur Municipality) পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জির হাতেই এই পূজা মণ্ডপের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রচুর দর্শক এসে ভিড় জমাচ্ছে এই পূজা মণ্ডপে।

পুজো কমিটির উদ্যোক্তা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)ট্রাম্পকে বন্ধুর মত ভাবতেন এবং কাঁধে কাঁধ মিলিয়েই সমস্ত বিদেশ নীতির কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ট্রাম্প পেছন থেকে ছুরি মারারই কাজ করে চলেছে প্রতিনিয়ত। বন্ধুত্বের জবাব বেইমানীর মাধ্যমে দিচ্ছেন ।সেই কারণেই আমরা তাকে ভারতীয়দের কাছে অসুররূপেই এ বছরের দুর্গোৎসবে তুলে ধরেছি।

উদ্দেশ্য একটাই মা দুর্গা, ভারতবর্ষের বিরুদ্ধে এই অসুর রুপীদের পরাস্ত করুক। ভারতবর্ষকে রক্ষা করুক। ভারতবর্ষকে সমৃদ্ধ করুক। সমস্ত রকমের শত্রুতার হাত থেকে রক্ষা করুক।পুজো উদ্যোক্তাদের স্পষ্ট দাবি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট যেভাবে ভারতীয় পণ্যের ওপর গড় বৃদ্ধি করে আঘাত আনার চেষ্টা করছে তা প্রতিরোধ করবে মা দুর্গা। পরাস্ত হবেন ট্রাম্প। মা দুর্গা ভারত বর্ষকে রক্ষা করবে।

পুজো মণ্ডপে এলইডি বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক