নারী দিবসে বহরমপুরের লোক আদালতে বিচারকের কুর্সিতে মহিলা টোটো চালক

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: জাতীয় লোক আদালতের আয়োজন করা হল আন্তর্জাতিক নারী দিবসের দিন শনিবার। শনিবার বহরমপুরে লোক আদালতে বিচারকের ভুমিকায় বসলেন বহরমপুর কান্তনগরের বাসিন্দা রাধারাণী দাস নামের এক মহিলা টোটো চালক(Lady TOTO Driver)। রাধারাণী দেবী গত পাঁচ বছর ধরেই বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় টোটো চালিয়ে সংসার চালান। ফলে তার অর্থ উপার্জন থেকেই সংসার চলে। এবার টোটো চালককেই এক দিনের জন্য বিচারকের ভুমিকায় বসানো হল।

জাতীয় লোক আদালত(Lok Adalat) হল একটি বিশেষ ধরনের আইনি পরিষেবা যা জনগণের মধ্যে দ্রুত এবং বিনামূল্যে বিরোধ নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে। যেখানে সাধারণ আদালতের চেয়ে কম সময়ে এবং কম খরচে বিচার পাওয়া যায়।জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবার পক্ষ থেকে ২০২৫ সালের প্রথম লোক আদালতের আয়োজন করা হয়েছে শনিবার বহরমপুরে(Baharampur)। তবে টোটো চালক মহিলাকে আন্তর্জাতিক নারী দিবসের দিনেই বিচারকের ভুমিকায় বসানো হয়েছে। এই লোক আদালত থেকেই বেশি মামলা নিস্পতি করার লক্ষ্যে মাত্রা নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।

মূলত, আন্তর্জাতিক নারী দিবস(International Women’s Day) প্রতি বছর ৮ মার্চ পালন করা হয়। সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবস একটি বিশ্বব্যাপী ছুটির দিন হিসাবেও পালন করা হয়। দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর হিংসা ও নির্যাতন, নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রতিটি নারীকে উদযাপন করার জন্য দিনটি পালন করা হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের