আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বহরমপুরে অপহরণকাণ্ডে মূল আসামিকে গ্রেফতার করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বাগুইআটি জোড়া ছাত্র খুনের ঘটনার সঙ্গে হুবহু মিল রয়েছে বহরমপুরে অপহরণ করে বাপ্পা মন্ডল কে খুন করার ঘটনা। এক্ষেত্রেও খুন করার পর খুনি টেলিফোনে(Telephone) নিহতের বাবার কাছে মুক্তিপণ দাবি করে । যদিও এক্ষেত্রে পুলিশ জানতে পেরেছে ,খুনি যাকে খুন করেছে তাকে টাকা ধার দিয়েছিল এবং সে টাকা ফেরত দিচ্ছিল না বলে একে কেন্দ্র করেই বচসার জেরে খুনের ঘটনা ঘটে। বহরমপুরে অপরহণ করে খুনের ঘটনায় এক জনকে গ্রেফতার করে বহরমপুর থানার(Baharampur Polce Station) পুলিশ । রবিবার সকালে বহরমপুরে জেলা পুলিশ সুপারের দফতরে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার(SP) কে শবরী রাজকুমার। তিনি জানান, আক্রম শেখ নামের মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শিয়ালমারার বাসিন্দা। শনিবার(Saturday) কর্ণসূবর্ণ রেলস্টেশন এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার জানান, আততায়ী ও বাপ্পা পূর্ব পরিচিত ছিল। বাপ্পা মণ্ডলকে ডেকেছিলেন আক্রম। ঘটনার দিন টাকা নিয়ে বচসা হয় দুজনের মধ্যে। আক্রম মন্ডল খুন করে বাপ্পাকে(Bappa)। অস্ত্র নিয়েই এসেছিল আক্রম।

খুনের পরেই বাগুইআটিতে(Baguiati) জোড়া ছাত্র খুনের ঘটনার মতো নিহত বাপ্পার বাবার কাছে ফোন করে টাকার দাবি করে সে। এক সময় এলাকা থেকে পালায় আততায়ী। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকার পর অবশেষে সোর্স মারফত খবর পেয়ে এবং তার ওপর অনুসরণ চালিয়ে বহরমপুর থানার পুলিশ মূল আসামি আক্রম শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Published by:

Share Link:

More Releted News:

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, ধুন্ধুমার রামপুরহাটে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ