পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার কৈজুরী গ্রাম পঞ্চায়েতে কৈজুরী পশ্চিম পাড়ায় স্নান করতে নেমে তলিয়ে গেল পাঁচজন ছাত্রী(5 Student)। মঙ্গলবার দুপুরবেলা পাঁচ জন নাবালিকা ছাত্রী স্নান করতে গিয়েছিল বাড়ির পাশের পুকুর।পাঁচজনের মধ্যে দুইজন জলের তলিয়ে যায়। বাকিরা জলে ডুবতে থাকে। প্রত্যক্ষদর্শিরা এসে পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন ছুটে গিয়ে তড়িঘড়ি ৫জনকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে(Bashirhat Hospital) নিয়ে গেলে সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা যায়, মৃত নাবালিকা বছর ৮ এর পরি মণ্ডল(Pari Mandal) ও বয়স ৭এর দিশা মণ্ডল(Disha Mandal) । এরা সকলেই একই স্কুলে কেউ চতুর্থ অথবা কেউ পঞ্চম শ্রেণীতে পড়ে। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। বাকি তিনজন প্রাণে বেঁচে যায়।

ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা পুলিশ মর্গে দুই ছাত্রীর মৃতদেহ পাঠিয়েছে পুলিশ ।বাকি তিনজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্বাভাবিক থাকলেও সংকট কাটে নি। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে পুলিশ জানতে পেরেছে পাঁচ জন জলে নেমে স্নান করতে গিয়ে প্রথমে দুজন জলের গভীরে তলিয়ে যায়। বাকি তিন ছাত্রী তাদের বাঁচাতে জলে ঝাঁপ দিলে তারাও ডুবতে শুরু করে। তাদের আর্তনাদে ওই পুকুরের পাড়ে থাকা গ্রামের অন্যান্য লোকজন দেখতে পেয়ে বাড়ির লোকজনদের দৌড়ে গিয়ে খবর দেয়।

এরপর ওই পাশ্চাত্যের বাড়ির লোকজন ছুটে এসে তাদের মধ্যে কয়েকজন পুকুরের জলে ঝাঁপ দিয়ে তিন জনকে প্রথমে উদ্ধার করে। পরে আরো দুজনের অচৈতন্য দেহ পুকুরের গভীর জল থেকে গ্রামের মানুষজন উদ্ধার করে। সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। এই পাঁচ ছাত্রী সাঁতার জানতো কিনা তা জানতে পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই গ্রামের পাঁচ ছাত্রীর পরিবারে।

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?