বিনা পয়সায় মদ না পেয়ে দুষ্কৃতীদের গুলি, নিহত মদ ব্যবসায়ী, আহত আরো ১

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ফের মালদায় চলো গুলি। নিহত ১ এবং আহত ১। বিনা পয়সায় মত দিতে হবে। পকেটে পয়সা নেই। তাই মদ দিতে হবে বিনা পয়সায়। এই নিয়ে বচসা মালদা জেলার বৈষ্ণবনগর থানার(Baishnabnagar P.S.) বিগ নগর রাধানাটথটোলাতে। মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর রাধানাটথটোলাতে মদের আসরে গুলি। গুলিবিদ্ধ দুইজন এদের মধ্যে প্রদীপ কর্মকার(Pradip Karmakar) মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরজন নিরঞ্জন দাস(Niranjan Das) গুলিবিদ্ধ অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। যিনি মারা গিয়েছে তার বাড়িতে বেআইনি মদের কারবার চলত। সেখানেই মদের আসর বসতো।

মদ না পেয়ে মদ বিক্রেতাকে গুলি করে খুন করা হয়। এই গুলি চালানোর ঘটনার পর থেকে নিমাই ঘোষ, সুজয় ঘোষ নামে দুই দুষ্কৃতী পলাতক। তাদের পুলিশ খুঁজছে। মালদায় বাবলা সরকার খুন হওয়ার পর মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে সমাজবিরোধী দৌরাত্ম্য দমনে জেলার পুলিশকে করা নির্দেশ দেন। যার যত বড়ই ক্ষমতা থাক মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ ছিল প্রশাসন করা ব্যবস্থা নেবে। কিন্তু কখনো ভলিবল প্রতিযোগিতার মাঠে কখনো বা বিনা পয়সায় মদ না পেয়ে বা প্রকাশ্যে তৃণমূল নেতাকে গুলিছুঁড়ে ও পাথর দিয়ে থেঁতলে খুন করে মালদা যে আইন-শৃঙ্খলা দমনে ব্যর্থ দুষ্কৃতিদের জঙ্গলে পরিণত হয়েছে তা জানান দিচ্ছে।

কখনো অপহরণ কখনো হুমকি কখনো বা আগ্নেয়াস্ত্রের অপব্যবহার ঘটেই চলেছে। এর পাশাপাশি সীমান্ত থেকে জাল নোটের চোরাচালান, জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা এসব ঘটনাতো আছেই। যত সময়ে এগোচ্ছে মালদার পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জের মুখে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে সেখানকার দুষ্কৃতীদের দৌরাত্ম্য।মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়ার সময় নিরঞ্জনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, নিমাই মদ খেয়ে গালাগালি দিচ্ছিল প্রতিবাদ করতেই সে আমার বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করে দেয়। তার দাবি সে বেশ কয়েকটি গুলি চালিয়েছে।পুলিস ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি অভিযুক্ত নিমাই ঘোষের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ।

বীরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কু দাস বলেন, নিরঞ্জন দাস নিজের বাড়ির মধ্যে বহুদিন ধরে মদের কারবার করতো। তার বাড়িতেই ঘটনাটি ঘটেছে।বীরনগরের বাসিন্দা প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার বলেন, ঘটনার নিন্দনীয়। মানুষের নিরপত্তা নেই রাজ্য।মালদায় একের পর শুটআউটের ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২ জানুয়ারি তৃণমূল নেতা দুলাল সরকার খুন, পরে এক তৃণমূল নেতার উপর হামলা। ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনার পর ফের শুটআউট। এই সমস্ত ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের