বাঁকুড়ার অন্বেষা অবসর সময় আবৃত্তি করতে ভালোবাসে

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: এবারের মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করল বাঁকুড়ার অন্বেষা।আজ শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ হয় । আজ সকাল ১০টার সময় 2023 সালের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা ঘোষণা করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়(Ramanuj Gangopadhay)। পরীক্ষা শেষ হওয়ার ৭৬ দিনের মাথায় ফলাফল জানতে পারে পরীক্ষার্থীরা। মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করে নিল বাঁকুড়ার অন্বেষা চক্রবর্তী(Anyesha Chakraborty)।

তার প্রাপ্ত নাম্বার ৬৮৮। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের (Bakura Misson Girl’s High School) ছাত্রী অন্বেষা। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে পরিবারের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দেয়। পাড়া-প্রতিবেশী থেকে আত্মীয়-স্বজন সকলেই ছুটে আসেন অন্বেষার বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে। অন্বেষার বাড়ির সামনে এখন থিক থিক করছে ভিড়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্বেষা জানায়, সে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে চায়। ইতিমধ্যে তার প্রস্তুতি সে শুরু করে দিয়েছে ।তার বাবা নিজে ইংরেজি বিষয়ে শিক্ষক।

তার বাবার কাছ থেকেই সে ইংরেজি বিষয় টিউশন নিত। বাকি অন্যান্য বিষয়গুলিতে তার আলাদা আলাদা শিক্ষক ছিল। স্কুলের শিক্ষিকাদের আলাদা কেয়ার সে পেয়েছে। অবসর সময় অন্বেষা আবৃতি, গান, নাটক নিয়েই ব্যস্ত থাকে। তার প্রাপ্ত নম্বর নিয়ে অন্বেষা বক্তব্য ,এরকম ফলাফল সে করবে বলে আশা করেছিল কিন্তু ইতিহাস বিষয় তার একটু খারাপ হয়ে যাওয়ায় চিন্তিত ছিল কিছুটা। স্কুলের মাধ্যমিকের টেস্টেও(Madhyamik Test) সে ভালো নম্বর প্রাপ্ত করেছিল।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি