ফোন খোয়া যেতেই দফায়-দফায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় ৪ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,ইন্দাস: ফোন খোয়া যেতেই দফায় দফায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় চার লক্ষ টাকা। সঞ্চয় খুইয়ে মাথায় হাত সরকারি কর্মচারীর ।অবসর জীবনের জন্য তিলে তিলে ব্যাঙ্ক একাউন্টে জমা করেছিলেন প্রায় চার লক্ষ টাকা। ব্যবহার করতেন না কোনো অনলাইন ট্রানজেকশান এপ্লিকেশানও। কিন্তু নিজের পকেট থেকে ফোন খোয়া যেতেই সর্বনাশ। দফায় দফায় প্রতারকেরা ফাঁকা করে দিল একাউন্ট। মাথায় হাত সরকারি কর্মচারীর। ঘটনা বাঁকুড়ার(Bakura) ইন্দাস ব্লকের (Indus Block)দিবাকরবাটি গ্রামের। খোয়া যাওয়া টাকা ফিরে পাওয়ার আশায় পুলিশ ও সাইবার প্রতারণা বিভাগের দ্বারস্থ হয়েছেন ওই সরকারি কর্মচারী। বাঁকুড়ার ইন্দাস ব্লকের দিবাকরবাটি গ্রামের বাসিন্দা সুধাংশু দাস(Sudhanshu Das) ইন্দাসের রেজিস্ট্রি অফিসের হেডক্লার্ক।

নিজের মাসিক বেতন থেকে অল্প অল্প টাকা বাঁচিয়ে অবসরের সঞ্চয় হিসাবে স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে প্রায় চার লক্ষ টাকা জমা করেছিলেন। অজান্তেই প্রতারিত হতে পারেন এই আশঙ্কায় কোনো অনলাইন ট্রানজেকশান এপ্লিকেশান ব্যবহার করতেন না। কিন্তু তাতেও শেষ রক্ষা হলনা। ১৫ মে নিজের মোবাইল ফোন হারিয়ে ফেলেন সুধাংশু দাস। ফোন হারিয়ে যাওয়ার ঘন্টা কয়েকের মধ্যে থানায় অভিযোগ জানিয়ে একই নম্বরের সিম কার্ড তোলেন সুধাংশু দাস। সুধাংশু বাবুর ফোনে একটি মেসেজ এলে সন্দেহ দানা বাঁধে। তড়িঘড়ি তিনি ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের স্থানীয় শাখায় ছুটে যান। পাসবুক আপডেট করাতেই তিনি দেখেন ১৫ মে থেকে ১৯ মে এই পাঁচ দিনের মধ্যে দফায় দফায় অনলাইন ট্রানজেকশান করে ৩ লক্ষ ৮৮ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

অ্যাকাউন্টে পড়ে রয়েছে দেড়শো টাকারও কম। চাকরি জীবনের প্রায় শেষে এসে এই ভাবে সারা জীবনের সঞ্চয় খোয়া যাওয়ায় স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েন সুধাংশু দাস। তড়িঘড়ি হাজির হন ইন্দাস থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি কেন্দ্রীয় সাইবার ক্রাইম পোর্টালে অনলাইন অভিযোগ জমা করেন তিনি। তাঁর দাবী এই ঘটনার তদন্ত করে তাঁর খোয়া যাওয়া টাকা ফেরতের পাশাপাশি অপরাধীকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক। পুলিশের সাইবার সেল জানিয়েছে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য