মরশুমের প্রথম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দরুন আলু ও সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া:আবহাওয়া দফতরের ঘোষণামতই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টিপাত বৃহস্পতিবার সকাল থেকে। বুধবার থেকেই একাধিক জেলায় বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির জেরে জনজীবনে প্রভাব পড়তে শুরু করে। কৃষকরাও বেশ কিছুটা চিন্তার মধ্যে পড়েন। আর বৃহস্পতিবার সকাল থেকে বাঁকুড়া(Bakura) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টিপাত মাঝেমধ্যে শিলাবৃষ্টিতে চিন্তা বাড়িয়েছে চাষীদের । আলু চাষিরা তারা যেমন ক্ষতির আশঙ্কা করছেন তার পাশাপাশি যে সমস্ত জমিতে সবজি চাষ করেছেন কৃষকরা ব্যাপক বৃষ্টি এবং শিলাবৃষ্টির জেরে তারাও কার্যত হতাশ ।

ঋণ নিয়ে চাষ করে ঋণ পরিশোধ করবেন কিভাবে তা নিয়ে চিন্তা বাড়ছে ক্রমশ । আগামী রবিবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে চিন্তা বাড়ছে কৃষক মহলে । আলুর পাশাপাশি সবজি চাষেও প্রভাব পড়বে বলে মনে করছেন চাষিরা ।বাঁকুড়া জেলার ইন্দাস এলাকার সেখ বদরে আলম নামে এক চাষী বলেন, বৃষ্টির জলে আলু(Potato) এমনিতেই টেকে না।এর পড় যদি আবার বৃষ্টি হয় তাহলে প্রচুর ক্ষতি হয়ে যাবে।বাবুরাম পাত্র নামে অপর এক চাষী বলেন, আমাদের এলাকায় আলু এখনো জমি থেকে তোলা হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত বৃষ্টি হলে খুবই ক্ষতির সম্মুখীন হতে হবে এবং সকল আলু চাষীদের মাথায় হাত পড়ে যাবে।

এদিকে,সকাল গড়িয়ে বৃহস্পতিবার দুপুর হতেই মনে হল ঘোর সন্ধ্যা নেমে এসেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া(Habra) সহ বিস্তীর্ণ এলাকাতে।চারিদিকে কালো মেঘে অন্ধকার ।একদিকে ঝড়ো হওয়া এবং হাল্কা বৃষ্টি, অন্যদিকে বজ্রবিদ্যুৎ শুভ বৃষ্টিপাত শুরু।।রাস্তা দিয়ে যান চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুরু হয়েছে ঝড়ো হওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি জেলায় জেলায়। সকলকে নিরাপদ স্থানে বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সময় থাকার পরামর্শ আবহাওয়াবিদদের।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের