বলাগড়ে সময়মত অচৈতন্য মহিলাকে হাসপাতালে পৌঁছে প্রাণ বাঁচালেন পুলিশ অফিসার

Share:

নিজস্ব প্রতিনিধি,বলাগড়: হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত গুপ্টিপাড়া আউট পোস্টে এক অসাধারণ মানবিক ঘটনার সাক্ষী থাকল বধাগাছি এলাকা। ডিউটিরত অবস্থায় এএসআই(ASI) দীপঙ্কর সাহা নিজের কর্তব্যবোধ ও মানবিকতার পরিচয় দিয়ে এক অসহায় মহিলার প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন।সূত্রের খবর, বধাগাছি(Badhagachi) এলাকায় ডিউটি করার সময় হঠাৎই একটি দুর্ঘটনা ঘটে। এক মহিলা তার ছোট শিশুকে স্কুটিতে(Scooty) বসিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে নিচে পড়ে যান। মুহূর্তের মধ্যে তিনি অচৈতন্য হয়ে পড়েন।আর তার সাথে থাকা ছোট শিশুটি ভয়ে কান্না করতে থাকে।ঘটনাটি নজরে আসতেই এএসআই দীপঙ্কর সাহা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেই সময় সেখানে কোনো মহিলা পুলিশ কর্মী উপস্থিত না থাকায় পরিস্থিতি সামাল দিতে প্রথমে কিছুটা সমস্যার মুখে পড়েন তিনি। কিন্তু দায়িত্ববোধকে সামনে রেখে তিনি আর এক মুহূর্ত দেরি করেননি।

তার সঙ্গে ডিউটিতে থাকা আরও ৪ জন সেন্ট্রাল বাহিনীর জওয়ানদের নিয়ে দ্রুত আহত মহিলাকে উদ্ধার করা হয় সেখান থেকে। স্থানীয় মানুষের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁরা অবিলম্বে ওই মহিলাকে গাড়িতে তুলে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দ্রুত প্রাথমিক চিকিৎসা শুরু করেন। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, সময়মতো হাসপাতালে পৌঁছে দেওয়ার ফলে বড় ধরনের বিপদ এড়ানো গেছে। বর্তমানে ওই মহিলা সুস্থ আছেন এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুটিও নিরাপদে রয়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় আবারও প্রমাণিত হল, পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাই করে না, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়ে জীবন বাঁচাতেও এগিয়ে আসে। এএসআই দীপঙ্কর সাহা ও তাঁর সহকর্মীদের এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় প্রশংসার ঝড় তুলেছে। স্থানীয় বাসিন্দারা তাঁদের এই কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এমন দৃষ্টান্ত সত্যিই সমাজের জন্য এক বড় অনুপ্রেরণা।

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল