ভোটের ৪৮ ঘণ্টা আগে হাওড়ার বালি ও লিলুয়া থানার আইসি’কে সরিয়ে দিল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাওড়া: রবিবার হাওড়া জেলার বালি ও লিলুয়া থানার আইসি’কে বদল করল কমিশন। আগামী বুধবার পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার বিধানসভা ভোট। তার আগে রবিবার রাতে হাওড়া জেলার দুই থানার আইসিদে’র সরানো হল। এর আগে শনিবার রাতে কলকাতা পুলিশের কালীঘাট থানার ওসিকে বদলি করল কমিশন। গত ২৯ মার্চ কালীঘাট থানার ওসিকে বদলি করা হয়েছিল। ওই থানার ওসির দায়িত্বে আনা হয়েছিল গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর উৎপল ঘোষকে। কিন্তু এক মাসের মধ্যেই সেই ইন্সপেক্টরকে সরিয়ে দেয় কমিশন। তার জায়গায় নতুন কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয় গৌতম দাসকে। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে ওই ইন্সপেক্টরকে কালীঘাট থানার নতুন ওসি পদের দায়িত্ব দেওয়া হল। সূত্রের খবর এই ইন্সপেক্টরের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ রয়েছে।

তাই তাঁকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছিল এর আগে। একইসঙ্গে কালীঘাট থানার অতিরিক্ত ওসিকেও বদলি করা হয়। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উত্তম পাইককে কালীঘাট থানার অতিরিক্ত ওসি’র দায়িত্ব দেওয়া হয়। এর পাশাপাশি আলিপুর ও উল্টোডাঙ্গা মহিলা থানার ওসিকেও বদলি করা হয়। আলিপুর থানার নতুন ওসি হয়েছেন সুব্রত পাণ্ডে। উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি হয়েছেন চামেলি মুখোপাধ্যায়। এতদিন তিনি আলিপুর থানার অতিরিক্ত ওসি ছিলেন। কালীঘাট থানা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে। আগামী ২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট। তার আগে ভবানীপুর কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো কারণে অবনতি না হয় তার জন্য এই রদবদল ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে। ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এই ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। ২০২১ সালে নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন মমতা ও শুভেন্দু নির্বাচনী লড়াইয়ে। এবছর ফের ভবানীপুরে দুজনে মুখোমুখি হয়েছেন। ভোটের তিনদিন আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থানীয় থানার ওসি অতিরিক্ত ওসিদের কমিশন বদলি করায় চাঞ্চল্য সৃষ্টি হয় কলকাতা পুলিশ মহলে।

ভোটের সময় আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় নজরদারি যাতে যোদ্ধা থাকে তার জন্য এই ধরনের রদবদল বারবার ঘটাচ্ছে কমিশন। দিন দুয়েক আগে হিঙ্গলগঞ্জ থানার ওসিকে বদলি করেছে কমিশন। রাজ্যের নির্বাচন ঘোষণার পর থেকেই একাধিক আমলা ও আইপিএসদে’র রদবদল ঘটানো হয়েছে। ভোট ঘোষণা দিন মধ্যরাত থেকে এই রদবদলের পর্ব শুরু হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের বেশ কয়েকজন আমলা এবং পুলিশ আধিকারিকদেরও একাধিক পথ থেকে সরিয়ে দিয়েছে কমিশন। যাদেরকে বিভিন্ন পদ থেকে অপারেশন করা হয়েছে তাদেরকে এই রাজ্যের নির্বাচনে কোথাও যাতে যুক্ত না থাকে সেই ব্যাপারেও কড়া নির্দেশ দিয়েছে কমিশন। এবার ভোটের ঠিক ৭২ ঘণ্টার আগে কলকাতা পুলিশের কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে বদলি করে কমিশন। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে হাওড়া জেলার দুই থানার আইসিদে’র সরিয়ে দিল কমিশন।

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল