বালিতে কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙন, হাত ছেড়ে ঘাসফুলে এক ঝাঁক কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, বালি: হাওড়া জেলার বালির রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। এবার আর বিজেপি নয়, খোদ কংগ্রেস শিবিরে থাবা বসাল রাজ্যের শাসক দল তৃণমূল(TMC)। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ১০০-র বেশি সক্রিয় কর্মী-সমর্থক। ১০০+ কংগ্রেস কর্মী যোগ দিলেন ঘাসফুল শিবিরে। হাওড়া জেলার দাপুটে নেতা ও মন্ত্রী অরূপ রায়(Aroop Roy)।

বালিতে আয়োজিত একটি বিশেষ দলীয় কর্মসূচিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়।যোগদানকারী কর্মীদের স্পষ্ট দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) অভাবনীয় উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই তাদের এই সিদ্ধান্ত। পাশাপাশি, স্থানীয় স্তরে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা এবং কর্মীদের সঠিক মূল্যায়ন না হওয়াকেও তারা দায়ী করেছেন। সামনেই নির্বাচন! তার আগে বালিতে তৃণমূলের শক্তি আরও কয়েক গুণ বেড়ে গেল। অন্যদিকে, একের পর এক কর্মী হারিয়ে বালি বিধানসভায়(Bally Assembly) কার্যত ব্যাকফুটে চলে গেল কংগ্রেস।

মন্ত্রী অরূপ রায়ের বক্তব্য “মানুষ বুঝতে পারছে একমাত্র তৃণমূল কংগ্রেসই মানুষের পাশে থেকে কাজ করে। তাই উন্নয়নের শরিক হতে দলে দলে মানুষ এগিয়ে আসছেন।”বালির মাটিতে এই ভাঙন আগামী দিনে কী সমীকরণ তৈরি করে, এখন সেটাই দেখার। প্রথম বছর উল্লেখ করা যেতে পারে শুধু হাওড়ার বালি নয় রাজ্যের অন্যান্য জেলাতেও বিরোধী দল বিজেপি সিপিএম এবং কংগ্রেস ছেড়ে একের পর এক পরিবার যোগ দিচ্ছে ঘাসফুল শিবিরে। সকলেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূলের ছত্রছায়ায় আশ্রয় নিচ্ছে।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে