এই মুহূর্তে

আত্রাই সেতু থেকে হঠাৎ নদীতে ঝাঁপ ব্যবসায়ীর, তারপর কী ঘটল…

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট : শনিবার বিকেলে বালুরঘাট শহরে আত্রাই নদীর সেতুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যবসায়ী। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে রক্ষা পেল তাঁর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট বাসস্ট্যান্ড(Balurghat Bus Stand) এলাকার বাসিন্দা সম্রাট পাল নামে ওই ব্যবসায়ী শনিবার বিকেলে আচমকাই আত্রাই নদীর (Atri River)সেতুর উপর উঠে পড়েন।

কিছু বুঝে ওঠার আগেই সেতু থেকে নদীতে ঝাঁপ দেন তিনি। সেই সময় সেতু দিয়ে যাচ্ছিলেন ইন্দ্রজিৎ রায় নামে এক ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় তিনি প্রথমে হতচকিত হয়ে পড়েন। ইন্দ্রজিৎ জানান, সেতুর উপর দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির আচরণ দেখে সন্দেহ হওয়ায় তিনি এগিয়ে গিয়েছিলেন। তাঁকে আটকানোর চেষ্টা করলেও, তার আগেই নদীতে ঝাঁপ দেন সম্রাট পাল।

এরপরই চিৎকার শুরু করেন ইন্দ্রজিৎ। তাঁর চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। মুহূর্তের মধ্যে কয়েকজন স্থানীয় বাসিন্দা নদীতে ঝাঁপ দিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন। ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। কিছুক্ষণের মধ্যেই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে সম্রাট পালকে বাড়িতে নিয়ে যান।ঘটনার পর উদ্ধার হওয়া ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হলেও, আত্মহত্যার চেষ্টার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে চাননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ইন্দ্রজিৎ রায় বলেন, “উদ্ধারের পর আমি ওঁকে জিজ্ঞেস করেছিলাম কেন এমন করতে গিয়েছিলেন। কিন্তু উনি কোনও কথাই বলতে চাননি।”এই ঘটনায় বড় কোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে স্থানীয়দের তৎপরতায়। তবে কেন এই চরম সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন ওই ব্যবসায়ী, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশাসনের তরফে বিষয়টি নজরে রাখা হচ্ছে বলে জানা গেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্কের হুমকি, আলোড়ন শহরে

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিএফ

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte