মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বার হাসপাতালে মোবাইল নিয়ে প্রবেশ করা এবং হাসপাতালে ঢুকে ছবি তোলায় কঠোর নিষেধাজ্ঞা জারি করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের বাংলায় রাজ্যের উন্নয়নের জন্যে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নিরাপত্তা, পর্যটন সব ক্ষেত্রেই বাড়তি নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার হাসপাতালে মোবাইল নিয়ে প্রবেশ করা এবং হাসপাতালে ঢুকে ছবি তোলায় কঠোর নিষেধাজ্ঞা জারি করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শপথ নেওয়ার পর থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

আজ, শুক্রবার (৩১ জুলাই) হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে গিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। সঙ্গে হাসপাতালের ভিতরে আর মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না, সেটাও জানিয়ে দিলেন। এমনকি রোগীর পরিবারের লোকজনকেও হাসপাতাল চত্বরে ছবি না তোলার আবেদন করেছেন তিনি। শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুর জেলা সফরে গিয়ে হলদিয়ার একাধিক সরকারি হাসপাতাল ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কিন্তু হলদিয়া মহকুমা হাসপাতালের পরিকাঠামো নিয়ে উদ্বিগ্ন তিনি। কারণ হাসপাতালের বিল্ডিং প্রায় ভগ্ন দশায় পড়ে রয়েছে।

পাশাপাশি শিল্পাঞ্চলের বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা নিয়ে একগুচ্ছ নির্দেশ দিলেন। জানালেন, হাসপালের বিপজ্জনক পুরোনো বিল্ডিং নিয়ে দ্রুত পদক্ষেপ নেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই হাসপাতালের বিল্ডিংয়ের পরিস্থিতি দ্রুত খতিয় দেখে ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এর দায়িত্ব দেওয়া হচ্ছে এইচডিএর চেয়ারম্যান, মহকুমাশাসক, সিএমওএইচকে। পাশাপাশি আশ্বাস দিয়েছেন আগামী দুই মাসের মধ্যে হাসপাতালের এইচডিএর ট্রমা সেন্টার পুনরায় চালু হবে। হাসপাতালের পরিচ্ছন্নতা, নজরদারির গাফিলতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। হাসপাতালের একাধিক অফিসারকে শো-কজের হুঁশিয়ারি দিয়েছেন।

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম