আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্যান্ডেল স্টেশনে ভর সন্ধ্যায় শ্যুট আউট, খতম এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, হুগলি: বুধবার ভর সন্ধ্যেবেলায় ব্যান্ডেল স্টেশনে শুট আউট।নিমতার পর এবার হুগলি জেলার ব্যান্ডেলে শুট আউট(ShootOut)। নিহত লালবাবু গোয়ালা। কুলি পাড়ার বাসিন্দা। তদন্তে চুঁচুড়া থানা। কিছু দুষ্কৃতী এসে এই শুট আউটের ঘটনা ঘটায়। পেশাদারী খুনির কায়দায় গুলি ছুঁড়ে খতম করে দুষ্কৃতীরা গা ঢাকা দেয়। এই খুনের ঘটনার পিছনে ব্যক্তিগত কোনো শত্রুতা নাকি পারিবারিক কোনো শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় ব্যান্ডেল স্টেশনে(Bandel Station) যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভর সন্ধ্যায় ব্যস্ত ব্যান্ডেল স্টেশনে ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের এই অপারেশন কেন তার তদন্ত শুরু করেছে ব্যান্ডেল জিআরপি ও চুঁচুড়া থানা। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের তদন্তকারী অফিসাররা। প্ল্যাটফর্মের(Platfrom) যে জায়গাটিতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাটি তদন্তের সাথে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার সময় প্ল্যাটফর্মে থাকা অন্যান্য প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ